somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুপুরীর নিত্য নতুন আয়োজন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৩টি সরকারী ৮০ টি প্রায় বেসরকারী বিশ্ববিদ্যালয়, ৩০০০ হাজার স্কুল কলেজ মাদ্রাসা, মৎস ভবন থেকে শুরু করে সরকারী ও বেসরকারী হেড কোয়াটার সবই এ ঢাকাতে । সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ক্যামিকেল ফ্যাক্টরী বিসিক ট্যানারী ও এয়ারপোর্টসহ সবই এ ঢাকাতে । এখানে টাকার সাথে প্রানও উড়ে । কখনও গাড়ী চাপায়, কখনও ভবন ধসে, কখনও অগ্নিাকান্ডে, কখনও কখনও আবার বেওয়ারীশ অজ্ঞাতনামা হিসেবে ।

কংক্রিটের জঙ্গলে ভরা ধূষিত মৃত্যুপরীতে নিত্য নতুন মৃত্যুর আয়োজন নিয়ে হাজির হয় মানুষের সামনে ।ঘটনার সূত্রপাত এক পিকআপের সাথে মাইক্রোবাসে সংঘর্ষ । সেখান থেকে পাশের হোটেলর গ্যাস সিলেন্ডার তারপর বৈদ্যুতিক খুঁটি তারপর নেইল পালিশ তারপর পারফিউমের গোডাউনে । গর্ভবতী মা নামতে পারে নি তাই স্বামী ও নামেন নি, ভাই কে নামাতে না পেরে ভাইও নামেন নি, জমজ সন্তান নিয়ে মা বাবা মৃত্যু থেকে বাঁচতে হাসপাতালে ঠাঁই নিয়েছিলেন । জীবন তার আয়োজন সাজিয়ে সাঙ্গ করে দিয়েছে । সেখানেই পুঁড়ে ছাই । দূর থেকে এক সন্তান কে পুঁড়তে দেখেছেন মা । যেই মা একটি আঁচড় ও লাগতে দেন না তার মানিকের উপর । প্রত্যেক মায়ের কাছেই তার সন্তানগুলো মনিরাজ । সেখানে মায়ের সামনে সন্তান পুড়েছে অসহায় মা দেখেছেন তাকায়ে তাকায়ে । আরেক মা তার কফিনে বন্দি সন্তান কে উচ্চ শিক্ষিতি বানাতে চেয়েছিলেন, তার সন্তান বিদেশ গিয়ে উচ্চশিক্ষিতি হয়ে তার মুখ উজ্জ্বল করবে । তার সে স্বপ্ন আজ পুঁড়ে কফিনে , স্বপ্ন যেন আজ কফিন বন্দি ।

হেডিংগুলো আসছে আর নিজের ভেতর কেমনে যেন নিজেকেই আহত করে ফেলছি । অপরিকল্পিত শহর যেখানে সাফ্যলতার চাবাকাঠি ধরার জন্য ৬৮ হাজার গ্রাম থেকে স্বপ্নবাজ মানুষের আগমন ঘটে । অনিয়মই এ শহরে নিয়মে । কেউ কোন কিছুর তোয়াক্কা করেন না । থাকার কথা ৫০ লাখ মানুষ থাকেন দুই কোটি প্রায় । যে যার মতন রাস্তা,ঘাট,পরিত্যক্ত জমি পার্ক দেখলে নিয়ে আসছেন । পাবলিক প্রতিষ্ঠান ও পরিবহন সব দলীয় নেতাদের দখলে । বর্জ্য নিষ্কাষনের জায়গা ভরাট করে করা হয় কারখানা । পৃথিবীর উন্নত নাগরিক সুবিধা পাওয়া কয়েকটি শহরে থাকার সুবাদে আমি বলতে পারি পৃথিবীর কোন শহরেই মানুষের মাঝে কারখানা নেই । পৃথিবীর কোথাও শহরে এয়ারপোর্ট নেই । নগরবিদদের পরিকল্পনা মানছেন না নাগরিক রা । সাত তলার অনুমোদন দিলে করে ফেলা হয় ১৪ তলা । এক বাসার সাথে অন্য বাসা গিঞ্জি গিঞ্জি করে লাগানো ।

প্রত্যেকেটি এপার্টম্যান্টে পার্কিং অত্যাবশ্যক বললেও মোটামুটি কমবেশী রাস্তায় ই পার্কি করেন । মানুষ ফুটপাতে না হেঁটে হাঁটছেন রাস্তায়, ফুঁটপাত দখলে নিয়েছেন হকার রা । আবার রাস্তা যাও আছে সবগুলোতে দলীয় নেতাদের মেয়াদউর্ত্তীন গাড়ীতে ভরা ।কালো টাকায় কেনা একাধিক গাড়ীতে যেন রাস্তা থেকে গাড়ীর সমস্যা সম্পূরক । ট্রাফিক শব্দ দূষন সব মিলিয়ে ঢাকা আজ দূষিত শহরের তালিকায় এক নাম্বারে । সব সম্ভবের দেশ আমার দেশ ।

আমাদের দেশে দূর্ঘটনা যতগুলো ঘটে তার চেয়ে উদ্ধার জটিলতায় ভোগান্তি কয়েকগুন বেশী । ভবন ত্রিশ তলা করেছে অথচ করার অনুমোদন ছিল বিশ তলা । অগ্নি নির্বাপক টিম আসলে তাদের কাছে যন্ত্রপাতি যাহা আছে দশ তলায় উঠা পর্যন্ত । আবার অনেক জায়গায় রাস্তা দখল করে বাড়ী তৈরী করাতে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী টিম। ঢুকতেই পারেন না । কেউ কাউকে মানেন না, দেখার ও কেউ নেই । যতদিন না রাষ্ট্র ও জনগন একে অপরের সহায়ক না হবেন ততদিন এ সমস্যাগুলো ক্রমশ বাড়বে । উন্নত দেশে কুকুরের জীবন আমাদের দেশের সাধারন নাগরিক থেকেও বেশী নিরাপদের । কারন নাগরিক নিয়ম-নগর-রাষ্ট্র-জনগন যেন একে অপরের সম্পূরক । অগ্নিকান্ডে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । রাষ্ট্রীয় ছুটিতে গোছাতে গিয়ে নিজেরাই গুছিয়েছেন চির তরে ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×