somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরিকত কি ও কেমন পীরের কাছে যাব? ( পর্ব-২ )

২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরিকত কি ও কেন পীরের কাছে যাব? ( পর্ব-১ )

বর্তমানে চারিদিকে পবিত্র পীর শব্দটি নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যায় । ভণ্ডপীরের আস্তানা,ভণ্ডপীর উল্লেখিত বাক্যগুলোর বৃহৎ শিরোনাম এখন পত্র পত্রিকায়, ব্লগে ফেইসবুকে সহ বিভিন্ন গন মাধ্যমে নিয়মিত ছাপা হচ্ছে ও শোনা যাচ্ছে। তবে ে সংবাদগুলোকে একবারে তচ্ছ ভেবে আবার উডিয়েও দেয়া যায়না। তেমনি সংবাদগুলোকে বানোয়াটও বলা যায় না। কারন এখন এক শ্রেনীর এলম ও আ্মলবিহীন এমনকি ধর্মের সাথে সম্পর্কবিহীন ব্যক্তি নিজেদের পীর, বুজুর্গ বা ফকির সজিয়ে আনাচে-কানাচে আস্তানা গডে তোলে, সরলপ্রান মুসলমান ছাডাও বিধর্মীদের পর্যন্ত প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে। এই কমার্শিয়াল, ধোঁকাবাজ পীর, ফকিরদের প্রতি প্রকৃ্ত পীর ও অলিভক্তদের শত ধিক্কার। আর তাই সাধারন মানুষেরা ভেবে থাকেন যে পীরগিরি বলতেই প্রতারনা, ধোকাবাজি ছাডা আর কিছু না। সত্য-মিথ্যা,হক-না-হক্ক যাচাই না করে,প্রকৃ্ত পীর অলীগনের প্রতিও এই দোষারোপ ও অপবাদ প্রতিফলিত হতে দেখা যায়। এটা একদিকে যেমন অঙ্জ্ঞতাঁর পরিচায়ক, অপরদিকে গুনাহের কাজও বটে।
তবে এটাও বাস্তব যে, আজকাল অনেক পীর আলেম দেখা যায়, যারা প্রতিনিয়ত শরীয়ত বিরুধী কাজে লিপ্ত থাকেন। হাদিস শরীফে আছে "তোমরা কিরুপ লোক থেকে তোমাদের দ্বীন (ইলম বা নছিহত) গ্রহণ করছো,তা ভালভাবে লক্ষ্য কর।"(মুসলিম,তিরমিজি)।ইচ্ছাক্বতভাবে বুক চিতিয়ে ছবিতোলা,পীর সাহেবের সামনে নারীদের আসা যাওয়া বা পীর সাহেব নারীদের সামনে যাওয়া এখন এক রকম ফ্যাশনে পরিণত হয়েছে। তারা মনে করেন হয়তো তারা পীর সাহেব বলে নারীদের দেখা দিতে পারবেন। ওই সমস্ত পীর সাহেবদের ভক্ত ও অনুসারীরা এই শরীয়ত বিরোধী কাজকে দলিল হিসাবে ব্যবহার করে। তারা বলে বেডায়, আমাদের পীর সাহেব কি কিছু না জেনে, না বুঝে নারীদের দেখা দিচ্ছেন? অথচ পবিত্র কোরআনে আল্লাহপাক এরশাদ ক্রেছেন,"নারীগন পা এমন জোরে নিক্ষেপ করবেনা যাতে অন্য লোকেরা তাদের গোপন সৌন্দর্যের কথা জানতে পারে"।
হযরত উম্মে সালমা (রাঃ) থেকে বর্ণিত, একদা তিনি ও হযরত মায়মুনা (রাঃ) হুজুরপাক (সাঃ) এর নিকট ছিলেন। এমন সময় হযরত ইবনে উম্মে মাক্তুম (রাঃ) (অন্দ সাহাবী) তাঁর কাছে আস্লেন।তখন আল্লাহর রাছুল (সাঃ) বললেন,তোমরা পর্দা কর। আমি বললাম, হে রাছুল (সাঃ) তিনি কি অন্ধ নন? তিনি তো আমাদের দেখছেন না। তখন রাছুল (সাঃ) বললেন, তোমরা কি অন্ধ যে তাঁকে দেখছনা?(মুসনদে আহমদ)। সুতারাং যে সমস্ত পীর সাহেব তাঁদের মহিলা মুরীদ বা বাইরের মহিলাদের দেখা দেন তারা সত্যের ওপর প্রতিস্টিত রয়েছেন কিনা সন্দেহ আছে।
কিতাবে লেখা আছে "হাছনাতুল আব্রার সাইয়্যাতুল মোকাররবিন" অথ্যাৎ-সাধারণ লোকের জন্য যা নেকের কাজ, খাস বা বিশেষ লোকদের (হাদিদের)জন্য তা গুনাহের কারন।যেমন হাদিস শরীফে এরশাদ হ্যেছে,"আমার পর তোমরা আর্ধেক দ্বীন শিক্ষ্যা লাভ করবে হযরত আয়েশা সিদ্দিকা(রাঃ) থেকে"। হুজুরপাক (সাঃ) এর পর যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা(রাঃ) হাদী হবেন, তাই তাঁকে হুজুরপাক (সাঃ) বলেন, হে আয়েশা (রাঃ)! মহিলাদের জন্য কয়েকটি জিনিষ জায়েজ হলেও তোমার জন্য সেগুলা জায়েজ নয়। (১) রেশমী কাপড পরিধান করা,(২) লাল কাপড পরিধান করা, (৩) স্বর্ণের অলংকার ব্যবহার করা। কারন তুমি আমার পরে হাদী হবে......।
সুতারাং এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝা গেল যে যারা পীর,হাদী,আলেম ইত্যাদী হবেন তাদেরকে হারাম ও নাজায়েজ কাজ থেকে বিরত থাকতে হবে। ক্ষেত্র বিশেষ মোবাহ কাজও ছেডে দিতে হবে। তাসাউফের কিতাব সমূহে উল্লেখ আছে,যিনি পীর বা অলিয়াল্লাহ তিনি ফরয,অয়াজিব,সুন্নাতে মোয়াক্কাদা ছেডে দেওয়া তো দুরের কথা বরং ইচ্ছাকৃতভাবে কোন সুন্নাতে যায়েদাহ বা মোস্তাহাব কাজও ছেডে দেবেনা। কিন্তু বাস্তবে এখন এক শ্রেনীর পীর সাহেব ও আলেমকে এসব (ছবিতোলা,নারীদের দেখা দেওয়া) হারাম ও নাজায়েজ কাজ থেকেও বিরত থাকতে দেখা যাচ্ছে না।প্রকাশ্যে অন্য পীর আলেমদের সমালোচনা করার মতো শরীয়ত বিরোধী কার্যকলাপ ও লক্ষ্য করা যাচ্ছে। হাদিস শরীফে এরশাদ হয়েছে "তোমরা কিরুপ লোক থেকে তোমাদের দ্বীন (ইলম বা নছিহত) গ্রহণ করছো,তা ভালভাবে লক্ষ কর। (মুসলিম,তিরমিজি)

(চলবে)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৭
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×