somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১ এবং ৭ মাঝে কি মিল আর কি অর্থ তা বিশ্ব খুব ভালো করে জানবে একদিন ।

২০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে বলে নেই ৭১ আমাদের স্বাধীনতার সাল আর ৭ আমাদের নায়কের/বিরত্বের প্রতীক ।৭১ মনে হলে আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায় ।৭ আমদের মাঝে সর্বদাই প্ররনা ।আজ যা ঘটে গেল তা কিন্তু ছোট কিছুনা ।৭১ সালে স্বাধীনতা পায় ৭ বীরশ্রেষ্ঠর দুধোর্ষ আত্ত্বত্যাগের বিনিময়ে ।কি চমৎকার কম্বিনেশন জয়টার মাঝেও।৭ উইকেট হাতে ৭১ বল বাকি ।আজতাও খুব ইজি খেলা দেখলাম ।জয় নিচ্শিত জেনেই বসসিলাম । বাংলাদেশ টিম যে ফর্মে আছে তাকে বাঘ না বললে চরম বোকামি।আমরা জিতব ,ওরা ১১ জন পারবে ,ওরা ১৬ কোটি লোকের আবেগ বুঝে খেলে ।তাই আমিও নিচ্শিত ছিলাম ।জয় শেষে চোখে জল চলে আসলো ,শরীরের লোম দাড়িয়ে গেল ।এইটা ছিল আমার আবেগ আমার অকৃতিম ভালবাসা ।৩২ বছর পরে ওদের আবার মনে করে দিতে পারলাম আমরা বাঘের জাতি ।আমরা কিছু ভূলিনা সহজে ।এখন গর্ব করে বলতে মন চায় আমি বাংলাদেশের সমর্থক ।এইতো কিছুদিন আগেও বাংলাদেশ ক্রিকেটের যারা সাক্ষী তাদের কাছে এখনো বাংলাওয়াশ সিরিজ এইসব অবিশ্বাস্য ব্যাপার। দুইবার চোখ মুছে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে নিশ্চিত হতে হতো বাংলাদেশ টু নিল উইথ পাকিস্তান
আসলে অভ্যাসের দোষ। টস শেষ হইতে হইতে দুই তিন উইকেট পইড়া যাইত। মিস্টার ফিফটি হাবিবুল বাশার আরেকটা ফিফটি উপহার দিয়ে সেই শর্ট বলে পুল করতে যেয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যেত। টেনেটুনে ১৮০ এর ঘরে যেত। রোজ রোজ একবার করে বাংলাদেশের খেলা আর দেখবই না শপথ করা হত।
এখনো তাই দল দুইশ রান করলে বুকে ফু টু দেই। এখনো ব্যাটিং শুরু হলে আমাদের হাটূ তামিমের চাইতে বেশি কাপে। আসলে অনেক হার দেখে আসছি তো, এইসব সিরিজ জয় আসলে তাই আনন্দ টা প্রকাশ করতে পারিনা। বাকরুদ্ধ হয়ে যাই। চিন্তা করি এটা আসলে কি হল।
কিন্তু আজকের লিডারশিপ এই জেনারেশনের হাতে
এরা জন্মে টাইগারদের জিততে দেখেছে। সাব্বির সৌম্যরা এদেরই প্রতিনিধি। কলার উঠাইয়া যারা নিজের দামটা বুঝাইয়া দেয়। হাসতে হাসতে যে জেনারেশনের তাসকিন ১৪০ এ পিচ পারফেক্ট লাইন লেংথে বল ফেলে।
এদের কাছে বাংলাওয়াশ সো নরমাল। পাকিস্তান! হু কেয়ারস। ইন্ডিয়া মোড়ল, আমরা কি ভাইসা আসছি নাকি।
ডাউন দা উইকেটে আইসা সাব্বির ছয় মারে। আবার পরের বল খেলতে চলে যায়। একটা ছক্কাই তো। এমন কি। প্রতিপক্ষ পাকিস্তান, তো, পেস বোলারদের হেভেন বলা যে দেশ কে সে দেশের ব্যাটসম্যানদেরই বাউন্সারে বুকে কাপন ধরায় আজকের তাসকিনরা।
আগামীর বাংলাদেশ সাব্বির সৌম্য তাসকিন নাসিরদের হাতে। আগামীর বাংলাদেশ আজকের টাইগার ফ্যানদের হাতে।
এরা ঘারত্যাড়া। গুণে গুণে ৭১ টা বল হাতে রেখে পুরোন শত্রুকে মনে না করতে চাওয়া ইতিহাস স্বরণ করিয়ে দেয়।
এই ছেলেমেয়েগুলোর সংবিধানে হার নামক কোন শব্দ নেই। এরা চুরমার করে এগিয়ে যায়। চুইংগাম চাবায় পৃথিবী কাপায়।
তখন মনে পড়ে চৌধুরী জাফর উল্লাহ শরাফত বলেছিল,
শাবাস বাংলাদেশ। শাবাস বাংলাদেশ। তোরা সব জয়ধ্বনি কর। শাবাস বাংলাদেশ। এই বাংলাদেশই একদিন বিশ্বকাপ জিতবে। আমি বললাম তোমরা লিখে রাখ। আমি হয়ত সেইদিন থাকব না। কিন্তু এই বাংলাদেশ একদিন পৃথিবী কাপাবেই। শাবাস বাংলাদেশ
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×