somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোহাগী জাহান তনু, আমাদের মেরুদন্ডহীন জাতির আরও একটি পরাজয়ের নাম - Shohagi Jahan Tonu, The another Defeat of our Back-boneless Nation"

সোহাগী জাহান তনু, এই নামটির সাথে আমার কখনো পরিচয় ছিল না। পথে চলতে যেয়ে তার সাথে আমার কখনো সামান্য সময়ের জন্য দেখাও হয়নি। কখনো এই নাম শুনেছি বলে মনেও পড়ে না। কিন্তু আজ এই নামটি আমার কাছে, অনেকের কাছেই বড্ড বেশি পরিচিত। এই নামটি আজ আমাদের কিছু না বলেও অনেক কিছু বলে দেয়। এই নামটি বলে দেয় আমাদের অসহায়ত্বের কথা। বলে দেয় আমাদের মা, বোন কিংবা প্রিয়মানুষটির নিরাপত্তাহীনতার কথা। আমাদের উপলব্ধি করায়, আমাদের জন্য এই সমাজের কোন জায়গাই নিরাপদ নয়। কেননা, সোহাগী জাহান তনুর সাথে যে স্থানে ঘটনাটি ঘটছে, সেটা এই দেশের নিরাপদ জায়গাগুলোর মধ্যে অন্যতম। সেখানের মানুষজনের চলাফেরা আর আমাদের সাধারণ মানুষের চলাফেরার মাঝে বিস্তর ফারাক। এই সমাজে আমরা যতটাই অনিরাপদ, সেখানকার মানুষ ততটাই নিরাপদ। তবুও এত সুরক্ষিত এলাকায়ও তনুর সাথে এমন একটা অমানবিক ঘটনা ঘটল। যেখানে সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় একটা মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। আমাদের দেখতে হল তনুর অপ্রত্যাশিত চলে যাওয়া।

বিচারহীনতার সংস্কৃতির এই দেশে বিচার তো আমরা সকল সময়েই চেয়ে থাকি তবু বিচার পাই না। আমরা সব কিছুই মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছি। তাই আমাদের কাছের মানুষটির কোন ক্ষতির জন্য আমরা নিজেরাই দায়ী। কিন্তু এটা মেনে নেওয়া আমাদের আরও বেশি অনিরাপদ করে তুলবে। আজ সবখানেই নারীজাতির সম্ভ্রমহানীর মহোৎসবে মেতে উঠেছে কিছু মানুষ আকৃতির হিংস্র পশু। কিন্তু এমন সমাজ আমি চাই না। এই সমাজকে এখন বড্ড বেশি ভয় হয়। এই ভয় শুধুই আমার না, এই ভয় সবার যারা একটু খানি নিরপত্তা চান।

সুতরাং আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আজ তনুর সম্ভ্রম নিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, কাল যে আপনার পরিচিত কারও সাথে হবেনা বুকে হাত দিয়ে সেই গ্যারান্টি কি দিতে পারবেন ? ? ?
‪#‎JusticeForTonu‬
আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলী সৈন্যদের কড়া নিরাপত্তাবেষ্টনী পাড়ি দিয়ে ফিলিস্তিনের হেবরনে নবী ইব্রাহিম আঃ এর রওজা জিয়ারত

লিখেছেন সৈয়দ নাসের, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৫



দিলু নাসের
আমাদের গাড়ি ছুটে চলছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভূমি পিএলও শাসিত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ভেতর দিয়ে। ইসরাইল অধিকৃত ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে ইসরাইলি... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×