somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতা

০২ রা মে, ২০১৪ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই লেখাটার প্লট হঠাৎ করেই মনে পড়ল ৷
তাই লেখলাম ৷ লেখাটা পড়ে অনেকেই হয়ত
ভাববেন আমি যে এত বড় বড় লেকচার
দিচ্ছি আমি নিজে কি এগুলো মানি ৷
আসলেই তো আমি নিজেও তো অনেক সময়
এগুলো মানি না মনের অজান্তে করে ফেলি ৷
অবশ্য পরে খারাপও লাগে ৷ যাই হোক
ঘটনা বলি.......
আমি তখন ক্লাস ৪ কি ৫ এ পড়ি ৷ একবার
নানুবাড়ি বেড়াতে গিয়েছিলাম ৷ তো কিছুদিন
পরের ঘটনা হঠাত রাতে চোর চোর শব্দে ঘুম
ভেঙ্গে যায় ৷ আব্বার সাথে আমিও
বাইরে বের হই ৷ বের
হয়ে দেখি অনেকে মিলে একটা লোককে
প্রচন্ড রকমের পিটাচ্ছে ৷ মাইরের পরিমান
এতই ভয়াবহ ছিল যে লোকটা অজ্ঞান
হয়ে যায় ৷ বুঝেনই তো পাবলিক
পিটুনি কি হতে পারে ৷
আমি আব্বাকে জিজ্ঞেস করলাম
যে লোকটাকে এভাবে মারছে কেন ৷ আব্বু
বলল লোকটা নাকি সাইকেল
চুরি করতে যেয়ে ধরা পড়ছে ৷ কিন্তু তখন
আমার এতটা বোঝার বয়স হয়
নি বলে বুঝতে পারি নি যে সামান্য চুরির
জন্য এভাবে মারবে ৷ পুলিশে দিয়ে দিলেই
তো হয় ৷ এই কথাটা আমি আব্বাকে বললাম
তো আব্বা বলল পুলিশে দিলে কিছুদিন পর
ছাড়া পেয়ে একই কাজই করবে ৷ এরপর
আমি আর কিছু ভেবে পেলাম
না যে তাহলে এরা করবে কি ৷ ...
যাই হোক এরকম ঘটনা বহু
ঘটছে এবং ঘটবে ৷
--------------------------
এই ঘটনাটা যখন ইন্টারমিডিয়েট ২য়
বর্ষে ছিলাম তখনকার ৷ একবার নটরডেম
কলেজে সায়েন্স ফেয়ারে গেছিলাম ৷
তো যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন
ফুটপাথে বসা দোকানগুলো দেখতে দেখতে
যাচ্ছিলাম ৷ হঠাত
একটা দোকানে দাড়িয়ে কিছু
একটা দেখছিলাম ৷ এরপর একটা লোক
এসে একটা জিনিস নিয়ে দোকানদারের
সাথে দামাদামি করে ৫০০ টাকার একটা নোট
দিল ৷ তো দোকানদার জিজ্ঞেস করল কত
টাকার নোট দিলেন ৷ লোকটা বলল ক্যান
চোখে দেখ না কানা নাকি ৷ দোকানদার বলল
জি স্যার আমি চোখে দেখি না ৷ আপনি একটু
দাড়ান আমি টাকাটা ভাঙতি করে আনি ৷
তখন ক্রেতা লোকটি বলল টাকাটা আবার
মাইরা দিও না ৷....তখন
আমি মনে মনে ভাবি যেখানে অন্ধ
দোকানদার মানুষগুলোর ওপর বিশ্বাস
করে এখানে দোকান
দিতে পারছে সেখানে এই মানুষ
গুলো তাকে বিশ্বাস করতে পারছে না যার
পক্ষে এই দোকান ছেড়ে ৫০০
টাকা নিয়ে হাওয়া হয়ে যাওয়া সম্ভব না ৷ যাই
হোক দোকানদার
অবশেষে টাকা ভাঙতি করে এনে দিয়েছিল ৷
___________________
আর কি বলব প্রত্যেকদিন যখন
বাসে উঠি তখন এরকম কাহিনী তো থাকবেই
যে সবাই মিলে হেলপারের ওপর চড়াও
হইছে এগুলো নিত্য দিনের কাহিনী ৷ আর
এসব কাহিনী এতটাই পরিচিত
যে এগুলো এখন আমাদের গায়ে লাগে না ৷
কিন্তু আমরা এতটুকু
ভেবে দেখি না যে আমরা যাদের সাথে এই
ব্যাবহার গুলো করি সেগুলো ঠিক না ৷ হয়ত
যাদের সাথে এই ব্যবহার করি তাদেরও কিছু
না কিছু দোষ থাকে কিন্তু
তারা তো এগুলো এমনি করে না পেটের
দায়ে করে ৷ ..
____________
অনেক লেকচার দিয়া ফেলছি আমি নিজেও
এরকম করি ৷ এটাই হয়ত সমাজের নিয়ম ৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×