বসন্তের কোন এক বিকেলে
দেখেছিলাম তোমায়,
গালে তিল আঁকা , শ্যামবর্নের মেয়েটি তুমি
নীল রংয়ের শাড়ি পরে এসেছিলে আকাশ হয়ে,
কখনওবা সবুজ শাড়ি পরে, সবুজ টিপে
প্রকৃতি সেজে আসতে,
হাতে একগুচ্ছ কাগজের ফুল নিয়ে ৷
কাগজের ফুল !
ছিল না কোন গন্ধ,
ছিল না কোন কাঁটা,
তবুও কেন আমার হাত আজ রক্তাক্ত,
কেন?
তারপর হঠাত করে কেনইবা চলে গেলে
রাতের অন্ধকারে, সময়ের ঘোড়ায় চেপে ৷
কেন? কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


