ব্লগে এসেছিলাম ২০১৭ সালের জুলাই মাসের ২১ তারিখে। লেখার চাইতে পড়তেই ভাল লাগত বেশী তাই পোস্ট খুব একটা করা হত না। এখনো সেরকম হয় না। এজন্যই হয়ত সেফ হওয়ার জন্য এতটা সময় লাগল। যাই হোক, লেখালেখি তেমন না করলেও সমসাময়িক বা আমার অনেক পরে ব্লগে এসে ব্লগারদের আকাশছোঁয়া উন্নতি দেখে আমারও সেফ হওয়ার জন্য অনেক আকাঙ্খা ছিল। আজ এত দিন পর সেই নটিফিকেশনটা পেয়ে অনবদ্য এক অনুিভূতি হচ্ছে। আশ্চর্যজনক লাগে না ? একবছরেও সেফ হতে পারি নাই।
হ্যা, এর পেছনে দোষ আমারই। অনিয়মিত থাকা, মন্তব্য না করা, পোস্ট না লেখা সর্বেোপরি সঠিকভাবে সবার সাথে কমউনিকেশন রাখতে না পারার মত বড় বড় সব ভুল ছিল। এতসব ভুলভ্রান্তিতেই একটা বছর পার করেছি। তবে শেষ কিছু মাস বেশ নিয়মিত থাকার চেষ্টা করেছি। সেফ হওয়ার জন্য অনেকে অনেক পরামর্শ দিয়েছন। তাদের ধন্যবাদ।এবং দোয়াপ্রার্থী।
পরিশেষে, সামু’তে হয়ত এক বছর তিনমাস কিন্তু এর সাথে সম্পর্ক আমার বহু পুরানো। একটা ভালবাসার সম্পর্ক। সেই সম্পর্কের জের ধরেই এখানে এসেছি। একবছরেরও বেশী সময় হলেও চেনাজানা হয়নি তেমন কাউকে। ব্যক্তিগত কিছু ভুলত্রুটি আছে যা শুধরে নিয়ে নিজের ব্লগিং ক্যারিয়ারকে সমৃদ্ধশালী করতে পারি। সেজন্য সকলের সহযোগীতা ও দোয়াপ্রার্থী।
আর ধন্যবাদ সামু, নিরাপদ করে দেওয়ার জন্য। ভালবাসা নিও।

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





