
ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো সেবার জিতছিল এই রদ্রি; লামিন ইয়ামালকে জাস্ট দেওয়া হলো 'সেরা উদীয়মান খেলোয়াড়'-এর পুরষ্কার।
আর এবারের বিশ্বকাপের বেলায় তো স্বীকৃতিটা আরও হাস্যকর। এবারও সেই সেরা খেলোয়াড়ের পুরষ্কার 'গোল্ডেন বল' পেল সেই রদ্রি! যার কোনো গোল নেই, কোনো এসিস্ট নেই। খালি মিডফিল্ড হোল্ড করে রাখছিল বলেই দেওয়া হলো যেন...হস্যকর, অতি জঘন্যভাবে হাস্যকর! এমনটা হলে তো সেই ২০১০ সালে স্পেনের বুসকেটস বা জাভিই গোল্ডেন বল পেতেন, বা ২০১৪ সালে জার্মানীর টনি ক্রুস বা শোয়েনস্টাইগার। সেটা কিন্তু হয়নি! কেননা, ফুটবল শেষ পর্যন্ত গোলেরই খেলা। জাদুকরি পারফরমেন্সের খেলা!
কিন্তু, ৮ গোল, ৫ এসিস্টের মেসিকে ছাড়ায়ে 'রদ্রি'র হাতে 'গোল্ডেন বল'-এর পুরষ্কার দেওয়ার মাধ্যমে পু্রো জিনিসটাকেই নিদারুণভাবে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে ফিফা।
ফিফা বা উয়েফার লোকজন বা এডজুডিকেটররা কি মদ-গাঁজা খেয়ে এসব করে কিনা, সেটাই প্রশ্ন? নাকি, রদ্রির কাছে তাদের কোনো গোপন মুহূর্তের ভিডিও আছে?
রদ্রিকে গোল্ডেন বলের পুরষ্কার দিয়ে এমনকি রদ্রিকেও নিঃসন্দেহে ছোট ও বিতর্কিত করল ফালতু ফিফা। ট*ক্সিক ব্রাজিল সাপোর্টারদের মতো বলব না যে ফিফা ষড়যন্ত্র করেছে। আমি বলব, সেরা খেলোয়াড় নির্বাচনের এই প্রসেসটা এত প্রশ্নবিদ্ধ ও হাস্যকর যে তা মেনে নেওয়া সম্ভব না। এটা স্রেফ ফিফা ও এর এডজুডিকেশন প্রসেসের মারাত্মক ত্রুটি ও অযোগ্যতা। মেসির প্রতি তারা যা করল, এটা একেবারেই অ*ন্যায় ও অমা*নবিক হয়েই থাকল!
রদ্রির এবারের বিশ্বকাপের পারফরম্যান্স স্রেফ বেশ ভালো! স্পেনের ফাইনাল ম্যাচ জেতা নিয়েও আমার কোনো আপত্তি নেই! যোগ্যতর দল হিসেবেই অতি স্বাভাবিকভাবে তারা জিতছে! তবে, মেসি তো স্রেফ অতিমানব ছিলেন এবারের বিশ্বকাপে, খালি ফাইনালটা বাদে! তাই, এমন অতিমানবীয় পারফরমেন্সের পরও মেসি গোল্ডেন বল না পেলেও আমাদের কাছে সে সবসময়ই 'গোল্ডেন বয়'ই থাকবে, সন্দেহ নেই! তবে, রদ্রিকে দেওয়া এই গোল্ডেন বল ফিফার অযোগ্যতা ও চরম প্রশ্নবিদ্ধ আচরণ এবং অতি হাস্যকর ভাঁড়ামো হিসেবেই ইতিহাসে রয়ে যাবে, এটাও সন্দেহ নেই!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


