২০১৮ এর বিদায় লগ্নে, জাতীয় নির্বাচনে প্রথম ভোটটি দিয়ে ২০১৯ শুরু করব সেই প্ল্যানিং যখন করছিলাম তখনই ঘটে গেল জীবনের স্মরণীয় দূর্ঘটনা! গত ২৮ ডিসেম্বরে নানী মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নানীর দাফনে যেতে পারিনি। নানীর পরপর আরও একজন অত্যান্ত কাছের মানুষ সেও হঠাৎই বিদায় নিলেন। তো তাহলে আর বছরের শেষ কিভাবে করলাম বুঝতেই পারছেন।
তবে ২০১৯ এর শুরুটা আল্লাহর রহমতে ভালই হল। আজ আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে বাবার তৈরী প্রাইমারী স্কুলটার শুভ উদ্ভোধন ও বই বিতরণ করা হল। তবে আমি সেখানেও থাকতে পারলাম না। এতে একটু খারাপ লাগলেও আফসোস নাই। বাবার সাথে থেকে সবটা গুছিয়েছি, এতই সন্তুষ্ট। সবার কাছে স্কুলের মঙ্গল কামনা করে দোয়া চাইছি।
তো,পেরিয়ে গেল আরও একটি বছর । আমার ২২ বছরের ছোট্ট জীবনের সেরা বছর নিঃসন্দেহে । বন্ধু লাভের এটাই সময় তাই অনেক বন্ধুই পেয়েছি, আর তার মধ্যে আসল বন্ধুদেরও খুঁজে নিয়েছি । মাহফুজ ভাই, গিয়াস ভাই, ফুয়াদ ভাইদের মত কয়েকজন বড়ভাইদের সান্নিধ্যে আসতে পেরেছি, এবং তাদের ছায়ায় থেকে জীবনের অনেক ভাল মন্দ সম্পর্কে ধারণা পেয়েছি আর সামনেও পাব আশা করছি। অনেকের ভালবাসা পেয়েছি । বিনিময়ে ঠিক কতটুকু দিতে পারলাম জানি না তবে অনেকেই তাদের স্মৃতিতে আমাকে জায়গা দেবে হয়ত ! আর ছোট বড় অনেক ঘটনার স্মৃতি যা আমাকে সামনের দিনগুলোতে পথ চলার প্রেরণা দেবে , আবার কিছু স্মৃতি কষ্টও দেবে সন্দেহাতীত পরিমাণে। তবে ওভার অল “১৮ ওয়াজ অ্যা পজিটিভ ইয়ার ফর মী”।
এখন শুধু ২০১৯ নয় জীবনের বাকী সব বছরগুলোই কাছের দূরের সবাইকে নিয়ে এমনই করে কাটাতে চাই । কারণ জীবনটা আসলেই অনেক সুন্দর
নতুন বছরের শুভেচ্ছা ও ভালবাসা সবার জন্য।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




