somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"দেয়াল" এর দু'পাতা::ক্রিয়া-প্রতিক্রিয়া।

১২ ই মে, ২০১২ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই পরিস্কার করে নিই, আমি হুমায়ূন আহমেদের কোন অন্ধভক্ত না আবার বঙ্গবন্ধু হত্যাকে সমর্থনও করিনা।

কিন্তু গতকালকে প্রথম আলোতে হুমায়ূন আহমেদের "দেয়াল" এর দু'টি অধ্যায় প্রকাশের পর ইতিহাস বিকৃতির যে অভিযোগ গুলো আসছে তার প্রেক্ষিতে আমার কিছু কথা ছিল, যা একান্তই আমার ব্যক্তিগত মত।।।



সবাই ইতিহাস বিকৃতির কথা বলছে,কিন্তু A Legacy of Blood হুমায়ূন আহমেদের লেখার স্বপক্ষে যুক্তি দেয়। আর আমাদের মনে রাখতে হবে উনি কিন্তু ইতিহাস লিখছেন না, লিখছেন রাজনৈতিক উপন্যাস মাত্র,যেখানে ইতিহাসের সোর্স হিসেবে ব্যাবহার করেছেন A Legacy of Blood কে (প্রথম আলোতে তার লেখার শেষে Reference দ্রষ্টব্য)।



ফারুক-রশীদ মুক্তিযোদ্ধা কিনা সে প্রশ্নও তোলা হচ্ছে???ফারুক-রশীদ মুক্তিযোদ্ধা কি না সেই সিদ্ধান্তও সম্ভবত নেয়া হয়েছে এই বইয়ের ইতিহাসের সোর্স হিসেবে যে বইটাকে নেয়া হয়েছে তা থেকে,অর্থাৎ A Legacy of Blood থেকে। অ্যান্থনী মারকিনহোস সেখানে বারবার তাদের কে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন আর প্ল্যানও পুরোটাই ফারুক-রশীদের করা বলে অ্যান্থণীর লিখা ঐতিহাসিক প্রামান্যে বলা হয়েছে (লক্ষ্য করুন, এটা ঐতিহাসিক প্রামান্য দলিল আর "দেয়াল" ঐতিহাসিক পটভূমিতে লেখা উপন্যাস মাত্র যেখানে লেখক পটভূমি হিসেবে বেছে নিয়েছেন A Legacy of Blood কে,নিদেনপক্ষে এই দুই অধ্যায়ে এবং তা তিনি উল্লেখও করে দিয়েছেন।)

ফারুক- ইশতিয়াক এর কথোপকথন কে কেউ যদি ঐতিহাসিক গুরুত্ব দিয়ে, তার উপর ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন, তাহলে আপনাদের উপন্যাস না পড়ে নিরেট ইতিহাস পড়াই ভাল।

হয়তো অনেকে বলবেন উনার এই বিষয়ে পুরোপুরি অ্যান্থনী মারকিনহোসের লেখার উপর নির্ভরশীল না হয়ে অন্যান্য জায়গায় রক্ষিত ইতিহাস,দলিল দস্তাবেজও ঘাঁটা উচিত ছিল (যদিও এখনও আমরা তার পুরো উপন্যাস পাইনি, তাই এখনও জানিনা আসলে কি উনি একজনের উপরেই নির্ভরশীল ছিলেন কিনা),তাহলে আমি বলব এই ইতিহাসের ইতিমধ্যে অনেক বিকৃতি ঘটে গেছে, একজনেরটা একেক ভাবে একেক জনের কাছে Biased মনে হবে। আর হাজার হাজার দলিল ঘেটে হুমায়ূন আহমেদ যদি "দেয়াল" লিখতেন তবে তা আরেকটা দলিলই হত,উপন্যাস হত না।আর সে দলিল একজনের কাছে গ্রহনযোগ্য হলেও আরেকজনের কাছে বিকৃতই মনে হত।



অনেকে বলছেন এই উপন্যাস ভুল ইতিহাস পৌছে দিবে পাঠকদের কাছে।

যদি পাঠক ঐতিহাসিক পটভূমিতে লেখা উপন্যাস আর ইতিহাসের পার্থক্য করতে না পারে তবে তা পাঠকের ব্যার্থতা, লেখকের নয়।



আর আমার প্রশ্ন সঠিক ইতিহাস কোনটা? কে জানে সেটা? আর কয়জন সেটা স্বীকার করে?
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×