ঐশী, এই মেয়ের হাত খরচ ছিল মাসে ৫০
হাজার; আমদের ৫ মাসের টোটাল খরচ ভাবা যায়। বাপ্ মা Iphone
গিফট করছিলো। ঐশী ছাড়াও
দোজাহানের প্রতিভার স্বাক্ষর
রাখা কুল বয়েজদের কর্মকান্ড নিন্মরূপ;
- ফারদিন (১৭) মোটর সাইকেল কিনে
না দেয়ার তার বাবার গায়ে পেট্রল
ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, দগ্ধ হয়ে
যায় তার বাবার শরীরের ৫০ শতাংশ।
এর আগে তার বাবা তাকে ৫ লক্ষ
টাকা দিয়ে ইয়ামাহা R15 মডেলের
মোটর সাইকেল কিনে দেন কিন্তু
ঈমানী ভাইয়ের তা পছন্দ হয়নি।
- আদনান কবির (১৪) উত্তরার নাইট ষ্টার
এর গ্রুপের সদস্য, নির্মম ভাবে হত্যা হয়
ডিস্কো গ্রুপ এর হাতে, এই বয়সে স্কুল
পালিয়ে দাদাগিরি করতো ঈমানী
ভাইটি।
- পড়া না শেখায়, নবম শ্রেণীর দুই
ছাত্রকে উত্তম মাধ্যম দেন ম্যাডাম,
তারা কি করলো? ম্যাডামের নাম্বার
ফেসবুকে বিভিন্ন চটি পেজে ছড়িয়ে
দিলো, আসতে লাগলো উরাধুরা কল। এই
ঘটনা কোনোদিন ও ফাঁস হতো না, যদি
না ওই দুই ঈমানী ছাত্রের ফুটবল খেলা
নিয়ে বিরোধ লাগতো।
- ইন্টার পড়ুয়া এক ছোট ঈমানী ভাই,
এইটুকু বয়সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে,
তার গার্লফ্রেন্ড আবার তার চাইতে
এক কাঠি সরস, সে তাকে হাবি বলে
ডাকে।
- পরিচিত এক আপুর ঈমানী ছেলে ক্লাস
টেন এ পড়ে, ইয়াবা আর ফেন্সিডিলে
আসক্ত, সময়ে অসময়ে মা-বাবার সিন্দুক
কাটে, টাকা না পেলে চরম বাজে
ব্যবহার অন টপ অফ দ্যাট হুমকি তো
আছেই।
এটা এখন একটা ট্রেন্ড, মানুষের
ভালোটা ফলো করব না, খারাপটা
adopt করা obligatory. আমার ফ্রেন্ড
সিগারেট খায়, আমি খাব গাঞ্জা,
আমার ফ্রেন্ড দামী প্রাইভেট
ইউনিতে পড়ে, আমিও পড়ব, আমার বুড়া
বাপ দরকার হইলে এই বয়সে খাটতে
খাটতে,৬০-৭০ হাজার সেমিস্টার ফী
দিতে দিতে কোমর ভেঙ্গে ফেলুক,
আমার কি? আমাকে তো ফ্রেন্ড
সার্কেল এর সামনে নিজেরে কুল
হিসেবে জাহির করতে হবে; নাকি?
- Cool কারা? আমার ফ্রেন্ড বিড়ি খায়,
আমি খাই না। আমার ফ্রেন্ড মাইয়া
নিয়ে ঘুরে, Dark রেস্তোরায় গিয়ে
আড্ডা মারে, আমি ওদের মত না,আমার
একটা জাত আছে। আমার বাপ এই বয়সে
খাটতেসে, আমি try করব কিভাবে তার
কষ্ট লাঘব করা যায়।
একটু চিন্তা কর লাইফ এ কাদের বেশি
ইম্পরট্যানস দেওয়া উচিৎ আর যদি
বিবেকের সুমতি না হয় তাইলে আর কি
করা কিছু মানুষের হয়তবা কুকুর হয়ে
জন্মানোর কথা ছিল ভুলক্রমে এরা
মানুষ হয়ে জন্মগ্রহন করে ফেলেছে। আর
ঐশী!! বেঁচে থাকো, আমি চাই মৃত্যুর
আগে তুমি হাজারবার মর, যে মায়ের
পায়ের নিচে জান্নাত তুমি সেই
মাকে ছিঃ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




