somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় চিঠিওয়ালী

০৮ ই মে, ২০১৯ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিরকুট :১২
তারিখ:-২৪ বৈশাখ ১৪২৬ বাংলা
প্রিয় চিঠিওয়ালী,
পত্রারম্ভে জানাই জ্যৈষ্টের ভর দুপুরে রুক্ষ প্রকৃতি নগরে ঘ্রাণ বিলানো পাকা কাঁঠালের হলুদ রঙ রোয়া শুভেচ্ছা।
কোলাহল ও ব্যস্তময় ঢাকা শহরের কর্মব্যস্ততাকে গা-ডাকা দিয়ে নির্জন কোন সমুদ্রতটে বসে তোমায় লিখছি। মাএ দু দিন তোমায় নিয়ে একটা বাক্য লেখা হয়নি তাতেই মনে হচ্ছে এক যুগ ধরে তোমায় লিখা হয় না।
কেমন আছো নগরে কল্লোলিনী?
আমি ভালো আছি তবে নিখাদ একাকীত্বে চাপা পড়ে যাচ্ছে ভালবাসার কবিতাগুলো। এখনো কি একলা একা নিজের সাথে গল্প করো আবেশে? একাকী থাকতে থাকতে একা থাকার বদঅভ্যাসে আমিও অভ্যস্ত হতে শিখে গেছি।যদি মুখ ফসকে কেউ বলে দিত হঠাৎ আমি তোমাকে ভালবাসি,তবে সে ভালবাসা আমি ভালবাসা হিসেবে দেখিনে।
তোমায় অক্ষি পাতের অজুহাতে মনের ভুলে পথের মোড়ে মুখ ফিরিয়ে দাড়িয়ে থাকি,কেন বলতে পারো? তোমার অভিমান ভরা নয়নে আজ কদিন নয়নকূল হয়নি আমার। দেখিনি তোমার বিমুগ্ধ চাহুনী। ভালবাসা কখনো একদিন কারো প্রতি জমেনা।অপেক্ষার উপেক্ষিত নীরব আত্মচিৎকারের সাক্ষী আকাশ- বাতাশ,চন্দ্র-সূর্য,আলো-আধাঁর,জোনাক-ঝিঁঝিঁ।
আমার চারিপাশ আধাঁর ঘেরা পৃথিবী,তোমার পাশে আলোর মশাল। নীরবচিত্তে তোমায় ভালবেসে যাওয়া মানুষটা দেখতে আনস্মার্ট হলেও সাদা মনের। স্মার্ট মানে কি আমি বোধহয় জানিনা। অপরাজিত গল্পের ছন্নমতি ভাব কবিতার অাড়ষ্ঠটা কাটেনি তোমার অভিযোগে। আমার অপূর্ণতার ষোলকলা পূর্ণ করে দিয়েই তুমি বিদায় নিলে।একাকীত্বে আমায় কি আজও তোমায় একটিবার মনে পড়েনি? তীক্ষ্ণগন্ধ অভিযোগের ঝুম বৃষ্টি ঝরে মনের স্তব্ধ উঠোনে,বিচ্ছিরি তারাদের সাথে জেগেছি বহুরাত একাকী,আমিও তোমার গল্প লিখি,দর্পহারী সে গল্পের পাঠক কেবলি আমি। গৌরীশৃঙ্গের মত তোমার মনের দুয়োরে আমার ভালবাসা পৌঁছেনি,পৌঁছেছে আমার দোষগুলো। মানুষ ত্রুটি বা ভুলের উর্ধ্বে নয়,তোমারও ভুল আছে। সংগাহীন ভালবাসার ঝড়ে আমি আর আমার জাহাজ ধ্বংস হয়েছি বারবার। আবার ফিরে আসি তোমার মনের মেঘ হয়ে। ক্লান্ত নিভু নিভু চোখে আজও রঙিন তোমায় হাসি ম্লান হয়নি। অকস্মাৎ হারিয়ে যাবো তোমায় না জানিয়ে কোন এক শেষ রাতে বা সন্ধ্যায়।অসময়ী অভিমানী মেঘ জমে মনে আর বৃষ্টি হয়ে নামে চোখে,সে বৃষ্টিতে আমার মনের তট ভিজে যায় আবেগ সাইক্লোনে। আমি গুম হয়ে যাবো গভীর ঘুমে কোন একদিন , কাউকে না জানিয়ে যে আমি চলে যাবো। আমার বক্ষপটে দুঃখ পুঁতে দিয়ে তুমি কোথায় নিখোঁজ সুখের খোঁজে? গভীর রাতে আমার মনের গহীন ঘরে বাজে শূন্যতার একতারা,সে একতারার শব্দশ্রোতা নির্বাক ছায়ার মত।
মিছেমিছি দোষ দিও আমায় জোনাকিরা,আমি তোমাদের সুখের সাথী হতে পারিনি। ইচ্ছে করে কবিতার খাতাগুলো ছিঁড়ে ফেলি, ছিঁড়ে ফেলি চিরকুট, কেবল তুমি আছো বলেই পারিনে। আমায় একটু দেখ তোমার আড়চোখে যত্ন করে,এ পাগল তোমারে ভালোইবাসে। আমায় আবার তুমি চিনবে নতুন করে,কিন্তু হয়তো ততদিনে তুমি অনেক দেরি করেই ফেলবে।
সমুদ্রতটে অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে তোমায় বললাম ওহে প্রিয় ভালবাসি তোমায়।
আজ আর নয়। প্রতিক্ষা ক্রমাগত বাড়ছেই,মন খারাপের দিনগুলো আমায় মুক্তি দিবে কবে?
চিঠিওয়ালার চিঠিতে শব্দরা ঘুমে ঢুলে ঢুলে পড়ছে, তাই আর লেখা হলোনা। নতুন কোন জায়গায় নতুন করে আবার লিখার অপেক্ষায় প্রিয় মনোভবী।
ভাবনার ওপারে ভালো থেকে ওহে মনোভবী সুশ্রী। আমায় নিয়ে ভাবনা ভেবে কোন লাভ নেই।
ইতি
তোমার অপ্রিয় মানব।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৯ রাত ৯:১৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×