somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশীয় হাওড়, বাওড়, নদী, খাল, বিল থেকে আহরিত মাছের শুটকি শিল্প ও সম্ভাবনা/ সাঈদ হাসান আকাশ

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটবাসীর প্রিয় খাবারের তালিকায় প্রথমেই স'ান করে নিয়েছে শুটকি মাছ। প্রায় প্রতিদিনের তরকারীর সাথে একটি শুটকির আইটেম না থাকলে সিলেটবাসীর খাবারই অসম্পূর্ন থেকে যায়। শুধু সিলেটে নয় এই শুটকি এখন জনপ্রিয়তা পেয়েছে সারাদেশে। আর তাই মৎস্য আহরোনকারী জেলে সম্প্রদায় বর্তমানে শুটকি শিল্প নিয়ে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। সেই ধারাবাহিকতায় সিলেটের হবিগঞ্জ জেলার হাওড় অঞ্চলের বানিয়াচং উপজেলার বাঘহাতা, গাজীপুর, শানিৱপুর, সুনারম্ন, নাগুরা এবং ভাটিপাড়ায় গড়ে উঠেছে অনেকগুলো শুটকির ডাঙ্গা। এইসব শুটকির ডাঙ্গায় দেশীয় প্রজাতির পুঁটি, চিংড়ী, কাকিয়া, শইল, গজার, টাকি, বাইম, টেংরাসহ বিভিন্ন প্রকার মাছের শুটকি প্রক্রিয়াজাতকরণ করা হয়। তবে বেশি উৎপাদন করা হয় পুঁটি মাছের শুটকি। ভাটিপাড়া গ্রামটি চারিদিকে হাওড় দ্বারা বেষ্টিত আর সেই কারণেই ভাটিপাড়ার মানুষেরা অধিকাংশই মৎস্যজীবি। গ্রামের পুরম্নষেরা মৎস্য আহরোন করে নিয়ে আসে আর গ্রামের বেকার মহিলারা এই আহরিত মাছ শুটকি করার প্রক্রিয়ায় ব্যসৱ থাকেন বছরের নির্ধারিত সময় অর্থাৎ আশ্বিন থেকে মাঘ মাস পর্যনৱ।
শুটকি শিল্পের প্রক্রিয়াকরণঃ স'ানীয় হাওড় ও নদী থেকে সংগৃহিত মাছ শুটকির ডাঙ্গায় এনে শুটকি করার প্রথম ধাপে মাছের আসটে ছাড়ানো হয়। আসটে ছাড়ানো আর পাখনা ও পেটের নাড়িভুড়ি বের করার পর দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া হয়। শুটকি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে আসটে, পাখনা ও নাড়িভুড়ি পরিস্কার করা মাছে স্বাস'্যসম্মত লবন মাখানো হয় এবং কিছুৰন পর পরিস্কার পানিতে মাছ ভাল ভাবে ধুয়ে নেওয়া হয়। পরিস্কার পানিতে ধুয়ে নেওয়ার পর ঐ মাছকে পরবর্তী ধাপে শুটকির ডাঙ্গায় রোদে শুকাতে দেওয়া হয়। নিরাপদ নেটের বেস্টনীর মধ্যে বা মাচার উপর এই সব মাছ ৬-৭ দিন শুকাতে হয়। এই সময়ের মধ্যে মাঝে মাঝে মাছগুলোকে ওলট-পালট করে দিতে হয়। অনেক সময় আকাশ মেঘলা হলে বা বৃষ্টির সম্ভাবনা থাকলে সারাদিন রোদে মাছ শুকানোর পর অনেকে বসৱায় ভরে বাড়ীতে নিয়ে রেখে দেয় এবং পরের দিন সকালে আবার রোদে মেলে দেয়। মাছ পুরোপুরি শুকিয়ে গেলে তারপর বাজারজাত করণ করা হয়।
হবিগঞ্জের স'ানীয় বাজারগুলোতে এই সব দেশীয় প্রজাতির শুটকির পাশাপাশি সামদ্রিক মাছের শুটকি পাওয়া যায় ব্যাপক হারে। এই বাজার থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা শহরে শুটকি ব্যবসায়ীরা শুটকি নিয়ে যায়। শুটকির ব্যবসায় অনেকেই এখন সফল। শুধু তাই নয় হবিগঞ্জ জেলার এই শুটকি শিল্পের সুনাম ও চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বৃটেন, আমেরিকা, সৌদিআরবসহ বিভিন্ন দেশে রপ্তানি শুরম্ন হয়েছে ইতোমধ্যে। কোন রকম রাসায়নিক ছাড়াই উৎপাদিত এই শুটকি মানব স্বাসে'্যর জন্য পুরোপুরি নিরাপদ ও স্বাস'্যসম্মত। দেশের এই সম্ভাবনাময় শুটকি শিল্পের উন্নয়নকল্পে শুটকির সংরৰণাগার নির্মান করে বেশি বেশি শুটকি উৎপাদন করতে পারলে দেশের চাহিদা পূরণ করে রপ্তানীখাতকে প্রসারিত করতে পারলে এই শুটকি শিল্প থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার সম্ভাবনা অনেকটাই আশাব্যঞ্জক।


সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×