somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরীন মাহাদী
বার বার মুছি আবার নতুন করে লিখি। শব্দ সংকট প্রকট ভাবেই দেখা দিয়েছে। এমন হয় কিছু কিছুদিন শেষে শুন্যতা প্রগাড় ভাবে ঘিরে ধরে,কেমন যেনো চাপা হাহাকার,কারন ছাড়াই অনর্থক কিছু বিষন্নতা,অথবা অনাগত আগামীর নির্মমতা মেনে নেয়ারভয় ।

আসলেই আমরা বুঝিনা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"যতদিন পর্যন্ত টাকার দরকার হলেই বাবার কাছে বলতামঃ "বাবা ২০০ টাকা লাগবে" ... "বাবা ১০০ টাকা দাও তো !!" বুঝতাম না ততদিন ... সীমিত টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করা কতটা কষ্টের কাজ -। বুঝতাম না ... দরকার হইলেই টাকা চাইতাম ... বাবা যেইভাবে হোক, ম্যানেজ করে দিতো !!
"বাবা" - নামক মানুষটা সন্তান কে কখনো "না" বলতে জানে না ... নিজের রক্ত পানি করা টাকা দিয়ে সন্তানের ইচ্ছা পূরণ করে যায় ... কখনো বুঝতে দেয় না, কতটা কষ্ট হচ্ছে এই টাকাগুলা দিতে !!।
ঈদের সময় পাঞ্জাবি কিনতে চায় না ... কেনার কথা বললেই বাবা বলেঃ "একদিনের জন্য পাঞ্জাবি কিনে আমি কি করবো ?? আমি তো ঘুরতেও যাই না কোথাও তুমি একটা কিনে ফেলো। বন্ধুদের সাথে ঘুরতে যাবা ঈদে নতুন পাঞ্জাবি না হইলে চলে নাকি ??
"শীতের সময় নতুন সোয়েটার না কিনে বলেঃ"আরেহ, আমার ঠান্ডা লাগে না !!
"শাকসবজি বাবার অনেক প্রিয় ... মাংস খেতে বললেই বলেঃ "আমার একদম ভালো লাগে না মাংস !! "মনে মনে বাবা তখন হিসেব কষতে থাকে, দেড়শো টাকা দিয়ে কেনা মুরগি দিয়ে কয়দিন ছেলে মেয়েকে খাওয়ানো যায়, সোয়েটারের টাকা বাঁচিয়ে কিভাবে বাড়ি ভাড়ার টাকাটা যোগাড় করা যায়, দিনে ২ কাপ চা কম খেয়ে কিভাবে কিছু টাকা সঞ্চয় করা যায় !!
... ... ...কিচ্ছু বুঝতাম না ..
... কলেজ লাইফে যখন সীমিত টাকার মধ্যে নিজের মাসের খরচ ম্যানেজ করতে হতো, তখন কিছুটা বুঝতাম বাবার কষ্টটা !! একটা ৫০০ টাকার নোট ভাঙ্গানোর পর সেটা বাতাসে মিলিয়ে যেতে থাকে ... এক কাপ চা খাওয়ার আগেও চিন্তা করতে হয়,"৫ টাকা খরচ করা কি ঠিক হবে ??" রিকশা ভাড়ার ১০ টাকা বাঁচানোর জন্য অনেকটা পথ হেঁটে আসতে আসতে চিন্তাকরিঃ কোন সাধারণ মানুষের পক্ষে এইভাবে সবকিছু ম্যানেজ করা সম্ভব না ... বাবা সাধারণ কেউ না ... বাবা ঐ সুপারম্যান কিংবা ব্যাটম্যান এর চেয়েও অসাধারণ কেউ !!
রোদ কিংবা বৃষ্টি থেকে বাঁচাতে মাথার উপর যে কেউই ছাতা হতে পারে ... কিন্তু বট বৃক্ষের মত শীতল ছায়া যে কেউ দিতে পারে না ... বটবৃক্ষ হয়ে মাথার উপর থাকে "বাবা" ... যতক্ষণ থাকে, ততক্ষণ বুঝা যায় না তার মর্ম !! মাথার উপর থেকে ছায়া সরে গেলেই টের পাওয়া যায়, কঠিন এই জীবনটা কেউ একজন অনেক সহজ করে দিয়েছিল ... জীবন আসলে এতটা সহজ না ... জীবন খুব কঠিন ... যার বাবা নাই, সে-ই বুঝে ... সে-ই টের পায় ... প্রতি মূহুর্তে টের পায় !!
বিনম্র শ্রদ্ধা সেই সকল মহান মানুষদের। পৃথিবীর সকল বাবা ভালো থাকুক ...
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×