somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরীন মাহাদী
বার বার মুছি আবার নতুন করে লিখি। শব্দ সংকট প্রকট ভাবেই দেখা দিয়েছে। এমন হয় কিছু কিছুদিন শেষে শুন্যতা প্রগাড় ভাবে ঘিরে ধরে,কেমন যেনো চাপা হাহাকার,কারন ছাড়াই অনর্থক কিছু বিষন্নতা,অথবা অনাগত আগামীর নির্মমতা মেনে নেয়ারভয় ।

'আমি পাইলাম,ইহাকে পাইলাম'!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এই ছেলে,তুমি মোড়ের দোকানে বসে প্রতিদিন সন্ধ্যায় সিগারেট খাও!তাইনা?
আমি গুটিসুটি মেরে ভদ্র ছেলের মত সোফায় বসে ছিলাম।সামনে বসা ভদ্রমহিলার এরকম কথা আমার বসার মধ্যে একটা ছোটোখাট ঝড় বইয়ে দিল। আমার গুটিসুটি মারা পা আরও গুটিয়ে যেতে লাগলো,কপাল দিয়ে ঘাম ছুটে যায় যায় অবস্থা।
এই মুহূর্তে আমি যেসব বলব ভেবেছিলাম সেগুলো মুহূর্তের মধ্যে মাথা থেকে উবে গেল।ভদ্রমহিলা এক কথাতেই আমাকে ধরাশায়ী করে ফেলেছেন। এখানে আমার ভবিষ্যৎ অনিশ্চিত।সুতরাং কাল বিলম্ব না করে আমার প্রস্থান করাটাই শ্রেয়। তবে ভদ্রমহিলার প্রশ্নের জবাব কি দেওয়া যেতে পারে সেটা একটা চিন্তার কারণ।
ভদ্রমহিলা আবার যোগ করলেন,'যে ছেলে সিগারেট খায়,সে কখনো ভালো হতে পারেনা।আমার ধারণা তোমার চরিত্রের দিকটাও ভালোনা।তোমাকে আমি প্রতিদিন মোড়ের দোকানে দেখি।তোমার চাহনিও সুবিধার না।'
ভদ্রমহিলার এমন বিষমাখা কথা আমাকে বাণের মত বিদ্ধ করছে।না পারছি কিছু বলতে,না পারছি কিছু না বলে চলে যেতে।শেষে সাহসী একটা সিদ্ধান্ত নিয়েই ফেললাম।ইনাকে আমি দেখিয়েই দিব,মোড়ের দোকানে বসা ছেলের আর কি কি খারাপ গুন থাকতে পারে।
আস্তে করে বললাম,'আন্টি বাল্যবিবাহ আইন সম্পর্কে আপনার জানা আছে?'
ভদ্রমহিলা এবার নড়েচড়ে বসলেন।এতক্ষণ চুপ থাকার পর আমার এরকম কথা শুনে উনি খানিকটা বিস্ময় নিয়ে উত্তর দিলেন,'হ্যা জানি, কিন্তু এখানে বাল্যবিবাহ আসলো কোথা থেকে?'
আমি মুচকি হেসে বললাম,'আসছে,অনেক কারনেই আসছে।আপনি কি বলতে পারবেন,মেয়েদের বিয়ের সরবনিম্ন বয়স কত?'
'১৮'
'তাহলে তো আন্টী আপনি বাল্যবিবাহ আইনে ধরা খেয়ে যাবেন।'
'কেন? এখানে বাল্যবিবাহ আসলো কোথা থেকে আগে বল শুনি'
'আপনার মেয়ের বয়স কত?'
'১২, কিন্তু আমি তো আমার মেয়ের বিয়ের কথা বলিনি একবারও'
'সেকি!!! বলেননি? কি বলেন!'
ভদ্রমহিলা এবারে নড়েচড়ে বসলেন।আমার মুখে এরকম কথা শুনে উনি মনে হয় একটু ধাক্কাও খেলেন।কঠিন ভদ্রমহিলা তো,ধাক্কা সামলে জিজ্ঞেস করলেন,'আসলে তুমি কি বলতে চাচ্ছ?'
আমি এবার মুচকি হেসে বললাম,' আমারও তো একি প্রশ্ন, আপনি কি বলতে চান আমি বুঝতেছিনা। আমাকে বলা হয়েছিল এখানে একটা টিউটর নেওয়া হবে,কিন্তু এসে মনে হল জামাই খোজা হচ্ছে।'
'আমি তো টিউটর ই খুজছি আমার মেয়ের জন্যে।'
এবার আমি একটানে বুক ফুলিয়ে বলে দিলাম,'তাহলে আমার পার্সোনাল লাইফ নিয়ে চিন্তাটা না করলেই চলত।আমার পড়ানোর দক্ষতা,যোগ্যতা এগুলা দেখলেই হয়তো বিষয়টা ভালো হত। আচ্ছা আসি,আমার চাহনি সুবিধের না।বেশীক্ষণ থাকলে অসুবিধে হতে পারে। আসসালামু আলাইকুম'
বলেই আমি সোফা থেকে উঠে দরজা দিয়ে বেরিয়ে এলাম।এ বাসায় টিউশন আমার পক্ষে সম্ভব না। যতটুকু দিতে চেয়েছিলাম তার থেকে একটু কম হয়ে গেছে মনে হয়।সমস্যা নাই,এতেই কঠিন ভদ্রমহিলা দুইদিন কাইত হয়ে থাকবে।
***
আননোন নাম্বার রিসিভ করতেই,'বাবা আমি তোমার আন্টী বলতেছি'
'কোন আন্টি?'
'আরে,ওইযে সেদিন আমার বাসায় আসলে না,নাস্তা না করেই চলে আসলে।'
'ও ও! জী আন্টী। বলেন'
'তুমি একবার আমার বাসায় আসতে পারবা?'
আমি ফোনের স্ক্রীনের দিকে ভালো করে তাকালাম। 'ইহা আমি কি শুনিলাম'
তারিখ খেয়াল করে দেখলাম দুইদিন পার হয়ে গেছে।ভদ্রমহিলা কাইত থেকে সোজা হয়ে গেছে আজ।
মুচকি হাসি চলে আসলো ঠোঁট এ।'আমি পাইলাম,ইহাকে পাইলাম'!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×