somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরীন মাহাদী
বার বার মুছি আবার নতুন করে লিখি। শব্দ সংকট প্রকট ভাবেই দেখা দিয়েছে। এমন হয় কিছু কিছুদিন শেষে শুন্যতা প্রগাড় ভাবে ঘিরে ধরে,কেমন যেনো চাপা হাহাকার,কারন ছাড়াই অনর্থক কিছু বিষন্নতা,অথবা অনাগত আগামীর নির্মমতা মেনে নেয়ারভয় ।

বৈষম্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা টিভিতে সংবাদ পাঠ
করবে তাদেরকে অবশ্যই ফর্সা হতে হবে।
আজ পর্যন্ত কোন
কালো নারীকে আমি সংবাদ পাঠ
করতে দেখিনি।
নারী দিবসে টিভি গুলোতে সারাদিন
নারীর অধিকার নিয়ে খবর প্রচার করে;
অথচ তারা নিজেরাই এই
বৈষম্য সৃষ্টি করে।
যে অনুষ্ঠানে ‘ নারীদের
এগিয়ে আসা’ নিয়ে আলোচনা হয়
সেই অনুষ্ঠানের উপস্থাপক
কখনো কালো নারী হয় না।
এরা আবার সুন্দর সুন্দর বক্তিতা দেয়।
হাস্যকর...
কেন জানি কালো মেয়েদের
ভেতরে এরা কখনো কোন যোগ্যতাই
খুঁজে পায় না।
অনেক প্রগতিশীল নতুন প্রজন্ম
নিয়ে নতুন ভাবে চিন্তা করা শুরু
করেছে।
আমি মন্ত্র মুগ্ধ হয়ে তাদের
কাজ কর্ম দেখতে লাগলাম।
বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখতে পাই
এই প্রজন্মের সুন্দর সুন্দর
ছেলে মেয়েরা কীভাবে দেশ
বদলে ফেলছে...
কেন নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব
করবে শুধু কিছু শহরের
ছেলে মেয়েরা?
সুনাম জঙ্গে জন্ম নেয়া আঞ্চলিক সুরে
কথা বলা তরুণেরা কোন প্রজন্মের?
লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মীরা?
‘ বদলে যাও বাংলাদেশ’ এর সব
স্লোগান সব বিজ্ঞাপন কেন
শুধু আধুনিক কিছু সুদর্শন তরুণ
তরুণীকেই দেখা যায়?
লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা কোন প্রজন্মের?
এদের নিয়ে প্রগতিশীলদের
চিন্তা ভাবনা কী?
কথা বলছিলাম কালো নারী নিয়ে।
কালো কোন রঙ না;
কালো একটা অভিশাপ।
পঙ্গু হয়ে কেউ জন্ম নিলে
সে হাঁটতে পারে না
আর কালো হয়ে কেউ জন্ম
নিলে সে হাসতে পারে না।
কী বিচিত্র নিয়ম কানুন।
আমাদের সবার মায়েরা কী ফর্সা?
তাদের কী কখনো আপনার
অসুন্দর মনে হয়েছে?
ব্যাপারটা দৃষ্টিভঙ্গীর।
পৃথিবীর অনেক দেশ আছে
যেখানে কালো মেয়েকেই অধিক সুন্দর মনে
করা হয় আবার অনেক দেশে ফর্সা মেয়েকে।
এটা পরিবেশ... ইতিহাস ...
দ্বারা প্রভাবিত।
এই উপমহাদেশে কেন ফর্সা মেয়ের এত কদর?
ভারতীয় উপমহাদেশের
প্রাচীন অধিবাসীরা ছিল কালো।
পরবর্তীতে আর্যরা এল।
তারা ছিল ফর্সা।
সেই সময়ই আর্যরা অন্যদের নিচু মনে করত।
আমার ধারণা শত শত
বছরের মানসিক ছাপ
এখনো আমরা বয়ে বেড়াচ্ছি।
সৌন্দর্য কালো অথবা সাদার
উপরে নির্ভর করে না।
কালো অথবা সাদা একটি ‘রঙ’
ছাড়া আর কিছু না।
রঙ কথা বলতে পারে না।
গান গাইতে পারে না।
রঙ নেহাত কিছু কেমিস্ট্রির খেলা।
আর যাই হোক - কেমিস্ট্রি কোন
সৌন্দর্যের ব্যাখ্যা হতে পারে না।
সাত হাজার বছর আগেও
ইউরোপে কোনো ‘সাদা মানুষ’ ছিল না।
তাহলে কী সেই সময় এই
গ্রহে কোন সুন্দর মানুষ ছিল না?
কালো মেঘ দেখলে অনেকের ভাল লাগে।
কালো কাজল ভাল লাগে।
চোখ ভাল লাগে।
শুধু কালো মানুষ দেখলেই
বলে উঠে ' অসুন্দর' ..
তারা নিজেরাই হল অসুন্দর অমানুষ...
সুন্দর চামড়ার মাইরে বাপ..
যার চামড়া যত সুন্দর
তার ভাব তত বেশি।
গায়ে পেতে ঝগড়া লাগবেন না
সবাই এক না এটা বলার প্রয়োজন
মনে করিনা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৯
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

কাঁটাচামচ বিতর্ক....

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

কাঁটাচামচ বিতর্ক....

বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×