somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করা সম্পর্কিত সাধারণ তথ্যাদি

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করা সম্পর্কিত সাধারণ তথ্যাদি
মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে যে কয়েকটি বিষয় অবশ্যই জানা প্রয়োজনঃ
অ্যাকাউন্ট এর নামঃ জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স যে কোন একটি অনুযায়ী সম্পূর্ণ আকারে দেয়া বাধ্যতামূলক।
বয়সঃ ১৮ বছর বা তার অধিক হওয়া বাধ্যতামূলক।
প্রমানাদিঃ জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স যে কোন একটি থাকা প্রয়োজন। ক্ষেত্রবিশেষে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এর প্রয়োজন পড়তে পারে।

আমার বয়স ১৮ হয়নি। আমি কি বিভিন্ন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতে পারব?
আপনার বয়স ১৮ না হলেও আপনি প্রোফাইল বানাতে পারবেন তবে এক্ষেত্রে মার্কেটপ্লেস থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বললে করতে পারবেন না। আর ভেরিফাই করতে না পারলে আপনার অ্যাকাউন্টটি ব্যান/সাসপেন্ড হবার সম্ভাবনা ১০০%।

বিভিন্ন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কি দরকার?
জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। যে কোন একটি প্রয়োজন। ক্ষেত্র বিশেষে এর সাথে ব্যাংক অ্যাকাউন্ট এর স্টেটমেন্ট এর প্রয়োজন হতে পারে।

আমি যদি ফটোশপে ইডিট করে আইডি বানিয়ে দেই তাহলে হবে?
দুঃখিত। এমন কিছু করবেন না। ফ্রিল্যান্সিং সেক্টরে সৎ থাকুন। হয়তো বানোয়াট কিছু দিয়ে পার পেয়ে যেতে পারেন তবে যে কোন সময় সমস্যার সম্মুখীন হলে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে আপনার মূল্যবান অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে। আর মার্কেটপ্লেসগুলোতে ভারী প্রোফাইল এর মূল্য সবসময়ই উচু পর্যায়ের, আপনার অ্যাকাউন্টটি নষ্ট করবেন না। তাছাড়া ধোঁকা দিয়ে এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন না।

আমি আমার বাবার জাতীয় পরিচয়পত্র দিয়ে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো?
না অ্যাকাউন্ট এর নাম এবং জাতীয় পরিচয়পত্রের নাম এক হতে হবে।

আমি যদি আমার বাবার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলি তাহলে?
নিজের পরিচয় নিয়ে কাজ করুন। অন্যের নামে অ্যাকাউন্ট করে কাজ করা অনেকটাই ধোঁকা দেয়ার মত। আশা করছি আপনি সৎ থাকবেন এ পেশায়।

আমার বয়স ১৮+ কিন্তু আমি এখনো জাতীয় পরিচয়পত্র পাইনি। এখন কি করব?
১৮+ হলে ইতিমধ্যে যদি আপনি রেজিস্টার করেছেন কিন্তু পাননি তাহলে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন প্রধান অফিসে যোগাযোগ করতে পারেন। ঠিকানাঃ ফার্স্ট ফ্লোর, ইসলামিক ফাউন্ডেশন ভবন, আগারগাঁও, ঢাকা - ১২০৭। অথবা আপনি চাইলে আপনার জন্মসনদ দিয়ে পাসপোর্ট করে নিতে পারেন। ১৫ দিনের মধ্যেই পাসপোর্ট করা যায়। সেক্ষেত্রে আপনি সব যায়গায় ই ভেরিফাই করতে পারবেন। অথবা ড্রাইভিং লাইসেন্স।

অ্যাকাউন্ট ভেরিফাই করা কি জরুরি?
কোন মার্কেটপ্লেস নিজ থেকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে বললে আপনাকে ভেরিফাই করতেই হবে। যতদিন তারা নিজ থেকে না চাইবে আপনি ভেরিফাই ছাড়াই কাজ করতে পারবেন।

অ্যাকাউন্ট ভেরিফাই করার সুবিধা কি?
আপনি যে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলেছেন তাদের উপর সুবিধা নির্ভর করে। প্রয়োজনে আপনি তাদের নিয়মাবলী পড়ে দেখতে পারেন।

ভেরিফাই করলে যদি সুবিধা থাকে তাহলে মার্কেটপ্লেস থেকে না চাইলেও আমি নিজে কিভাবে ভেরিফাই করতে পারি?
না চাওয়া পর্যন্ত ভেরিফাই না করাই ভাল। কারন অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি যদি ভেরিফাইড হয়ে থাকে তবে আপনার একই পরিচয়পত্র দিয়ে নূতন অ্যাকাউন্ট খুললে তা আবার সাসপেন্ড করা হবে।
এরপর ও আপনি নিজ থেকে করতে চাইলে তাদের নিয়মাবলী দেখুন অথবা সাপোর্টে যোগাযোগ করুন।
আমার জাতীয় পরিচয় পত্রের মেয়াদ শেষ হওয়ার তারিখ কি হবে?
আপনার জাতীয় পরিচয় পত্রের পেছেন প্রদানের তারিখ রয়েছে। বাংলাদেশের বর্তমান নিয়মানুযায়ী পরিচয় পত্রের মেয়াদ ১৫ বছর। ওই হিসেব করে বের করে নিতে পারেন।
উদাহরনঃ প্রদানের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৪। মেয়াদ শেষ এর তারিখঃ ৩ সেপ্টেম্বর ২০২৯।

প্রফাইলে আমার কোন ঠিকানা দিব?
আপনার বর্তমান ঠিকানা কিংবা পরিচয়পত্র অনুযায়ী ঠিকানা ব্যবহার করতে পারেন।

ব্যাংক অ্যাকাউন্ট থাকা কি বাধ্যতামূলক?
অনেকক্ষেত্রেই নয়। তবে স্টেটমেন্ট চাইলে প্রয়োজন পড়তে পারে। এছাড়া পেমেন্ট উত্তোলন এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা ভালো।

ফ্রিল্যান্সিং করার জন্য ভালো/জনপ্রিয় মার্কেটপ্লেস কোনগুলো?
মূলত ইল্যান্স , আপওয়ার্ক (পূর্ব নাম ওডেস্ক), ফাইভার, ফ্রিল্যান্সার.কম এর জনপ্রিয়তাই বেশি।

*** মার্কেটপ্লেসে আমি কেন প্রোফাইল তৈরি করবো?
আমাদের প্রায় বেশিরভাগেরই যাত্রা শুরু হয় শুধুমাত্র নিজে এবং নিজের স্কিল নিয়েই। কাজ দেয়ার মত কোন কোম্পানি কিংবা কোন ব্যক্তির সাথে সম্পর্ক থাকেনা। মার্কেটপ্লেস মূলত কাজ দেয়া নেয়ার জন্যই একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি জব পোস্ট দেখতে পাবেন।
অন্যান্য জব এর মত আপনি করতে পারলে এপ্লাই করবেন। ক্লায়েন্ট প্রয়োজনে অনলাইনেই আপনার ইন্টারভিউ নিয়ে যোগ্য মনে করলে কাজটি করে দিবে এবং মার্কেটপ্লেসে আপনার অ্যাকাউন্ট এ কাজের পেমেন্ট জমা দিবে।
সুতরাং শুরুতে আপনার কাজ পাওয়ার কোন সোর্স না থাকলেও মার্কেটপ্লেস এর মাধ্যমে সহজেই কাজ করার একটি বিশাল নেটওয়ার্ক এর সাথে যুক্ত হতে পারছেন।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×