somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ১১ নভেম্বর থেকে

২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিকিট বিক্রির দায়িত্ব কারা পাবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে সূত্র জানিয়েছে, বিশ্বকাপের টিকিট বাজারে ছাড়ার সম্ভাব্য তারিখ আগামী ১১ নভেম্বর। কাল স্থানীয় আয়োজক কমিটির টুর্নামেন্ট ডিরেক্টর আলী আহসানও দিয়েছেন সে রকম আভাস, ‘কবে থেকে টিকিট ছাড়া হবে সেটা এখনো ঠিক হয়নি। তবে নভেম্বরের মাঝামাঝি থেকে সেটা শুরু হতে পারে।


আগামী ১১ নভেম্বর থেকে ২০১১ বিশ্বকাপের দূরত্ব থাকবে ঠিক ১০০ দিন। স্থানীয় আয়োজক কমিটি সেদিন থেকেই সারা দেশে একযোগে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করতে চায়। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তিত্বের টিকিট কেনার মধ্য দিয়ে হতে পারে এর উদ্বোধন। টিকিট বিক্রির দায়িত্ব কারা পাবে, সেটা এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে ভারতীয় প্রতিষ্ঠান কায়াজুঙ্গার সম্ভাবনাই বেশি। ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কিংবা নিজেরা বুথ খুলে দেশের ৬৪টি জেলায় টিকিট বিক্রি করবে তারা, এমনটাই জানিয়েছে সূত্র।

বিশ্বকাপের টিকিটের দাম সাধারণ দর্শকদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে। সাধারণ গ্যালারি পূর্ব ২০০ টাকা, সাধারণ গ্যালারি উত্তর ৪০০ টাকা, ক্লাব হাউস (উত্তর-দক্ষিণ) ৭০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি ২ হাজার টাকা, আন্তর্জাতিক গ্যালারি (হসপিটালিটি) ১০ হাজার টাকা ও গ্র্যান্ডস্ট্যান্ড ৩ হাজার টাকা। এর বাইরে শীতাতপ নিয়ন্ত্রিত হসপিটালিটি বক্সও আছে। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ৩৭টি হসপিটালিটি বক্সের মধ্যে আইসিসিকে দেওয়ার পর বাকি থাকবে আর মাত্র ১১টি বক্স। ১১টি বক্সে আসন থাকবে এক শর কিছু বেশি। আসনপ্রতি টিকিটের দাম ৩০০ ডলার। হসপিটালিটি বক্সের টিকিটের জন্য বিসিবির কাছে আলাদাভাবে আবেদন করতে হবে।

২০১১ বিশ্বকাপের জন্য নির্দিষ্ট পরিমাণ টিকিট এর আগে অনলাইনেও বিক্রি হয়েছে।

সুত্র : প্রথম-আলো
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:২৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×