somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বলে ১৭!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম বিশ্বকাপের ফাইনাল। ২৯১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৩৩ রানে হারাল ৯ উইকেট। এর পরই অস্ট্রেলিয়ার বিধ্বংসী দুই ফাস্ট বোলার ডেনিস লিলি ও জেফ টমসন হয়ে উঠলেন ‘খাঁটি ব্যাটসম্যান।’
দেখতে দেখতে প্রয়োজনটা ১১ বলে ২৪ রানে নামিয়ে আনলেন দুজন। এর পরই তুলে মারতে গিয়ে এক্সট্রা কভারে রয় ফ্রেডেরিকসের তালুবন্দী টমসন। ম্যাচ শেষ ভেবে ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকেরা ঢুকে পড়ল মাঠে। আম্পায়ার যে নো বল ডেকেছেন, সেটা কে খেয়াল করে! মুহূর্তের মধ্যে মাঠ লোকারণ্য। রানআউট করার জন্য বল থ্রো করেছিলেন ফ্রেডেরিকস, স্টাম্পে না লেগে সেই বল হারিয়ে গেল দর্শকের মাঝে। ওদিকে লিলি-টমসন উইকেটে দৌড়েই যাচ্ছেন। আম্পায়ার বার্ড তাঁর হ্যাট হারালেন, আরেক আম্পায়ার টম স্পেন্সার হতভম্ব, অনেক ক্রিকেটার হারাল তাঁদের সোয়েটার।
নিরাপত্তাকর্মীরা অবশেষে মাঠ খালি করতে পারলেন। টমসন আম্পায়ার স্পেন্সারকে জিজ্ঞেস করলেন, ‘কত রান দেবে আমাদের?’ স্পেন্সার, ‘দুই’। ‘দুই?’ তেলে-বেগুনে জ্বলে উঠলেন টমসন, ‘পুরো বিকেল ধরে দৌড়াচ্ছি, ফাজলামো পেয়েছ!’ বার্ড এবার লিলিকে জিজ্ঞেস করলেন, ‘কত রান নিয়েছ?’ ‘তা অন্তত ১৭ তো হবেই’—লিলির উত্তর। অনেক বাতচিত শেষে দেওয়া হলো চার রান।
এর পরের দুই বলে ১ রান। তৃতীয় বলেই টমসনের রানআউটে খেলা শেষ। অস্ট্রেলিয়ার হার ১৭ রানে। যথারীতি আবার মাঠে ঢুকে গেল দর্শক। টমসনের পা থেকে প্যাড খুলে নিয়ে পালাল কেউ। কিথ বয়েসকে ধরে কয়েকজন মাটিতে শুইয়ে ফেলল, একজন চম্পট দিল তাঁর পা থেকে বুট খুলে নিয়ে!
copy from :http://www.prothom-alo.com/detail/date/2011-02-16/news/131947
বিশ্বকাপ নিয়ে আরো মজার মজার তথ্য দিতে চেষ্টা করবো.....
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×