somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম পোস্ট, ২ টি নীরস কৌতুক আর কিছু পুরান প্যাঁচাল

২২ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে ঘুম থেকে ওঠার পর বেশ ফুরফুরে মেজাজে ছিলাম। আজকে আমি প্রথম ব্লগ লিখব। সামুতে অ্যাকাউন্ট খুলেছি। লেখার সাহস করে উঠতে পারি নি। আমার লেখার অভ্যাস নাই। কিন্তু আজ লিখব। :)


"Man, who drives like hell, is bound to get there."

চীনা দার্শনিক কনফুসিয়াসের কথা এটা। কথাটা কি সত্যি? আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম। সে একটা হাসি দিয়ে বলল, দোস্ত, তাই যদি হয়, আমিতো নিশ্চিত দোযখে যাবো।
আপনারা কি বলেন? ভেবে বলুন তো। আমি ততক্ষণে একটা কৌতুক বলি।

একজন ছাত্রকে বলা হল রাস্তার পাশে একটা সাইনবোর্ডে ট্রাফিক নিয়ম লিখে দিতে। সে লিখলঃ "Drive Carefully! Don't Kill the Students, Wait for the Teachers."
মিরসরাই এর ট্রাক চালক অবশ্য teacher-দের জন্য অপেক্ষা করেনি। সে একাই নিয়ে নিল ৪১ টি তাজা প্রান। আমার খুব জানতে ইচ্ছে করে তার কথা। তার কি শাস্তি হবে? শুনেছি পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। তাকে কি তাড়া করে বিবেক? সে কি জানে নরকযন্ত্রণা কি? যেমন জেনেছে মিরসরাই ট্র্যাজেডির শিকার প্রতিটি পরিবার?

এখানে মিরসরাই এর ঘটনা টেনে এনে আমি কি আপনার মন খারাপ করে দিলাম? স্যরি ভাই। আমি বরং আরেকটা কৌতুক বলি?

এক ভদ্রলোক তার স্ত্রীকে বলছেন, 'আমাদের নতুন ড্রাইভারটা একেবারে অপদার্থ, ওকে বরখাস্ত করতেই হবে। আমাকে চার চারবার মেরেই ফেলেছিল প্রায়।' 'আহ ! ওকে আর একটা সুযোগ দাও' স্ত্রী গম্ভীরভাবে জবাব দিলেন।

আমি জানিনা ভদ্রলোকের স্ত্রী স্বজ্ঞানে, বুঝে, এই মন্তব্য করেছেন কিনা। কিন্তু বাস্তবতা হল, এটা নিছক একটা গল্প। নাহয় ভদ্রলোক চারবার সুযোগ কখনই পেতেন না।
এ দেশে ১ জানুয়ারি থেকে ১০ জুলাইয়ের মধ্যে ১৯১ দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তিন হাজার ৫২৯ জন। এ হিসাবে গড়ে প্রতিদিন মারা গেছে ২০ জন। (তথ্যসূত্রঃ প্রথম-আলো)
এই পরিসংখ্যানটাকি আপনার জানা ছিল? নাকি এই মাত্র জেনে আমার মতই অবাক হলেন?

একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটা দুর্ঘটনা কখনই একজন দুজনকে আহত করে না। দুর্ঘটনায় আহত হয় পুরো পরিবার, চারপাশের সব মানুষ।

সম্প্রতি আমার এক বন্ধু দ্রুতগতিতে গাড়ী চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় ওর দু' পা প্রায় থেতলে গেছে। ICU এর বাইরে দাঁড়িয়ে কাঁচের দেয়ালের ওপাশে শুয়ে থাকা ওর চোখ জোড়া দেখলাম। মনে হল নরকবাস বোধয় একেই বলে।
কনফুসিয়াস ঠিকই বলেছিলেন।


আমার প্রথম লেখা প্রিয় বন্ধুটিকে উৎসর্গ করলাম। দোস্ত, তুই সুস্থ হয়ে ওঠ। দুর থেকে এই কামনাই করি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×