……… কোন এক সন্ধ্যায় সেদিন প্রথম তোমাকে ভালবাসার নজরে দেখেছিলাম, অপরূপ সাজে সেজেছিলে তুমি। নীল ঐ শাড়িটায় তোমায় লাগছিলও বেশ। চুলগুলো তোমার উড়ছিল বাতাসে আর কপালের ছোট টিপটায় তোমাকে পরীর মতো দেখাচ্ছিল। দূরের আবছা আলোতে বসে যখন তোমাকে দেখছি তখনি কেউ একজন তোমাকে ডাক দিল। তুমি মিষ্টি হাসি দিয়ে হাত নাড়িয়ে তার ডাকে সাড়া দিলে। আমি মোহভঙ্গে বিধ্বস্ত হলাম, অপলক ছেয়ে থাকলাম তোমার চলে যাওয়া পথের দিকে। আগেওতো তোমাকে অনেক দেখেছি, কখনোতো এমন মনে হয়নি। কেন জানি আজ তোমাকে দেখেও দেখার অতৃপ্তি মাথাচাড়া দিয়ে উঠল। আমি তোমাকে খুঁজতে থাকলাম, আলো থেকে অন্ধকারে, ঘরে বাহিরে সবখানে। পেলাম তোমাকে, আয়নার সামনে দাঁড়িয়ে মায়াভরা বদনখানি দেখছিলে। আমি তোমার পিছনে গিয়ে দাঁড়ালাম, তুমি একটু হাসলে। কিছু একটা বলতে যাবো আর অমনি হাসতে হাসতে দেীঁড়ে পালিয়ে গেলে। আমি ডুবে গেলাম ভাবনার জালে, সেই ছোটবেলা থেকেই আমি তোমাকে দেখে আসছি। পরিবারে সবার ছোট, আদরের ছিলে সবার কাছে।তোমার ছালছলন ছিল অন্যদের চেয়ে আলাদা, মিশুক স্বভাবের তুমি সহজেই মন জয় করে নিতে সকলের । সেই জয় করাদের একজন আমি তবে অন্যদের চেয়ে আলাদা। ন্যাড়ামাথার তোমার সেই চেহারাটা এখনো আমার চোখে ভাসে, ঠাট্টা করলে প্রচুর রাগ দেখাতে আবার হাসতেও সময় লাগতোনা তোমার। যেমন তুমি হাসতে আবার তেমনি সকলকে হাসাতেও। বাড়ীর ছোটরাতো সবাই তোমার মুরিদ হয়ে বসে আছে, তোমাকে পেলে তাদের খাবার না হলেও চলত। আসলে তুমি জন্ম থেকেই অসম্ভব কিছু গুন নিয়ে জন্মেছিলে, আমার মাঝে মাঝে হিংসা হতো তোমাকে নিয়ে। সময়ের সাথে পাল্লা দিয়ে তুমি তরতর করে বেড়ে উঠছিলে কিন্তু একেবারে সবার অলক্ষ্যে। অসাধারণ চঞ্চলতা ভরপুর তোমাকে দেখে বুজার উপায় নেই যে তুমি কৈশোর পেরিয়ে এসেছো। আসলে তোমার তুলনা কেবল তুমিই, আল্লাহ তোমাকে মানুষের অকল্পনীয় গুনবতী বানিয়েছে। একজন মানুষ সবার কাছে এত প্রিয় হয় কেমনে তোমাকে না দেখলে আসলে কেউ বুজতে পারবেনা। আমার ভাবনার জাল ছিন্ন করে আবার তুমি সামনে এলে, হাতে তোমার একটা বেলী ফুলের মালা। আমার চোখজোড়া তখন স্থির, আমি পলক ফেলিনা যদি না তুমি আবার হারিয়ে যাও। মালাটা মাথায় বেঁধে নিলে, পরীরা হার মেনে নিল তোমার কাছে। আস্তে আস্তে তুমি চলে গেলে স্টেজে যেখানে তোমার কাজিন বর সেজে বসে আছে। হলুদের এই অনুষ্ঠানে। তোমার উপস্থিতি পূর্ণতা দিল, যেন সবার মাঝে প্রানের সঞ্চার হল। আর আমি আমাকে তোমার পাশে দেখছি কল্পনার সাগরে ডুব দিয়ে....
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।