somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এমএস ইসলাম
না বলা ভালোবাসা

তোমার ফিরে আসা

১৩ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..........সেদিন শুক্রবার ছিল, দুপরের খাবার সামনে নিয়ে বসা। আমার প্রিয় অনেকগুলো তরকারী সামনে, মনে হয় চোখের নিমিষে কয়েক প্লেট ভাত খেয়ে নেয়া যাবে। খাওয়াও শুরু করে দিলাম। হঠাৎ আমার মোবাইলে মেজো ভাই ফোন দিলো, মায়ের সাথে কথা বলতে চাইলেন। মাকে ফোনটা দিলাম তিনি কথা বলতে লাগলেন বুঝলাম তোমাকে নিয়ে কথা হচ্ছে। কিন্তু কথাগুলো অনুমান করে বুঝার পর আমার আর খাবার ভিতরে প্রবেশ করতে চাইলোনা। প্লেটের খাবারগুলো নিয়ে কেবল নাড়াচাড়া করতে লাগলাম, আমার ভিতরে তখন ঝড় বয়ে যাচ্ছিল। মায়ের ডাকে সম্বিত ফিরে পেয়েছিলাম ঠিকই কিন্তু খাবার আর খাওয়া হলোনা। হাত ধুয়ে বের হয়ে পড়লাম, সবাই দুঃখে বনবাস যায় আর আমি গেলাম পুকুর ঘাটে। মুখের উপর কয়েক ঝাপটা পানি ছিটিয়ে নিলাম। চোখের কোনায় কিছু জলও জমে গিয়েছিল এই বুঝি তোমাকে হারালাম। মায়ের সাথে ভাইয়ের কথা হচ্ছিলো তোমাকে নিয়েই তবে সেটার মধ্যে যদি আমি থাকতাম ভালই লাগত কিন্তু না সেখানে আমি অনুপস্থিত। তোমার জন্য পাত্র দেখা হয়েছে, যারা দেখতে গিয়েছিল তাদের সবারই পছন্দ হলো আর তারাও তোমাকে কোন এক সময় আড়াল থেকে দেখে পছন্দ করেছে। আর দেখতেতো তুমি একেবারে ফেলনা না, শতের মধ্যে ৮০ জনই পছন্দ করবে। তারাও পছন্দ করেছে এবং খুব দ্রুতই বিয়েটা সেরে ফেলতে চাইছে। আমি আমার করনীয় ঠিক করতে পারলোমনা, তোমাকে ফোন করবো কিনা ভাবতে ভাবতে ফোনটা দিয়েই দিলাম। স্বভাব সুলভ ভাবেই ফোনটা রিসিভ করলে, ব্যতিক্রম কোন কিছু পেলামনা সবই স্বাভাবিক অন্যান্য দিনের মতোই। তোমার মিষ্টি কথার আড়ালে হারিয়ে গেল আমার মনের ভিতরে উঠা ঝড়। কথাবার্তায় তোমাকে মনে হয়েছে আরো প্রতিশ্রুত, পরিপক্ক। আমার ভালোবাসার মাত্রা আরো বেড়ে গেল, আমি বুজলাম হয় তোমার অগোচরে সব কিছু হচ্ছে আর না হয় তুমি জেনেশুনেই সবকিছু আড়াল করে রাখতে চাচ্ছ। কিন্তু তোমাকে আমার তেমন মনে হয়নি আর আমি তোমাকে আমার চেয়েও বেশী বিশ্বাস করি।আর এই বিশ্বাসের জোরেই আমি তোমাকে ভালবেসে যাচ্ছি। অনেক কথার মাঝে তোমার বিয়ের ব্যাপারে কথা বলার সাহসটুকুও হারিয়ে ফেললাম। বললাম না, বলতে পারিনি আর বলবই বা কি? কিভাবে এমন একটি কথা তোমাকে জিজ্ঞাসা করি যদি তুমি রাগ করো? আমার ভাগ্য ভালো সেদিন তোমার বিয়ের সম্বন্ধটা বেশীদূর এগোয়নি, কারন তেমন কিছুনা ছেলের বাবা ২টা বিয়ে করেছে। এই লক্ষী মেয়েটিকে ফেলে যদি ছেলেটি বাবার মতো ২ বা ততোধিক বিয়ে করে বসে। আমি মনে মনে ধন্যবাদ দিলাম ছেলেটির বাবাকে সে ২টা বিয়ে করাতেই কেবল তুমি আমার থেকে গেছ না হয় তখনই তুমি হয়তো আমার কাছে ছবির অ্যালবাম হয়ে যেতে। আমি আশান্বিত হলাম কিন্তু এভাবে আর কতোদিন, মনে মনে স্থির করলাম যতদিন তোমাকে না পাই ততদিনই আমি অপেক্ষায় থাকবো আশায় বুক বেঁধে.......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×