মিরপুরের কালসীতে ঘটে গেল ৯ টি হত্যাকান্ড। প্রতিটি হত্যাকান্ডই নিন্দনীয় কিন্তু এক শ্রেনীর মানুষ আছে যারা অপরাধের ধোঁয়া তুলে সেসব হত্যাকান্ডকে বৈধ করতে চায়। হত্যা করে যদি আরেকটি হত্যার বদলা নেয়া হয় তাহলে একটু চিন্তা করুনতো পৃথিবীতে কোন মানুষ বেঁচে থাকবে কিনা। আর আমি আপনি তা থেকে বাদ যাব কিনা? বিহরীরা অপরাধ করলে তাদের জন্য দেশের আইন আছে, আইন অনুযায়ী তাদের বিচার হবে, শাস্তি হবে কিন্তু তাদের বিনাবিচারে হত্যার লাইসেন্স আপনাকে কে দিল? এটা কি আইনের শাসনের কথা, এটাকি ন্যায় বিচারের কথা? এটা কি আপনাদের কথিত মানবতা?
কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আমরা যদি অপরাধীকে বিচারের মুকোমুখি না করে তাদেরকে বিনা বিচারে হত্যা করে ফেলি তাহলে সেখানে ন্যায়বিচার থাকলো কোথায়??
মিরপুরের ঘটনায় যারা মারা গেছে তাদের অধিকাংশই নারী ও শিশু। শিশুদের কি অপরাধন ছিল? তারা কি কোর অপরাদ করেচে?
আপনার অপরাধের জন্য যদি আপনার ১ বছরের দুধের বাচ্ছাকে আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলা হয় তাহলে আপনার কেমন লাগবে??
আমাদের চিন্তাচেতনায় পরিবর্তন আনতে হবে। অপরাধীকে অপরাধীই ভাবতে হবে, নিরাপরাধ নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



