somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এমএস ইসলাম
না বলা ভালোবাসা

একদিনের তিক্ততা হতাশা আনলো দীর্ঘদিনের

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবুল আজ নতুন জীবন শুরু করেছে। আকাশ কালো হলেও সে চাঁদের আলোর ন্যায় উজ্জ্বল বদনখানি নিয়ে জীবনের প্রথম অফিস করার প্রস্তুতি নিচ্ছে। ভালোভাবে সু টাই লাগিয়ে বিদেশী সেন্ট মেখে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হলো সে।বাসার নিচে নেমে রাস্তার দিকে তাকিয়ে তার চেহারা অন্ধকার হয়ে গেলো বাসার সামনের রাস্তায় হাটু পরিমান পানি, টিপ টিপ বৃষ্টিও পড়ছে।রিকশাও তার বাসার সামনে পর্যন্ত আসে না রাস্তা খুবই সরু, কি করবে তা ভেবে উপয়ান্তর না দেখে সু জোড়া খুলে হাতে নিয়ে নিল সে তারপর প্যান্টটা গুটিয়ে হাঁটুর উপরে তুলে হেঁটে কোন রকমে মেইন রোডে আসলো ।মেইন রোডে এসে নিজের মুখ মোছার রুমালটা দিয়ে পা মুছে আবার সু জোড়া পরে নিলো।
বাসের জন্য অপেক্ষা করতে করতে করতে যখন হতাশ তখনই একটি স্টাফ বাস পেয়ে তাতে উঠে পড়লো, বাসে একটা বসার সিট ও পেয়ে গেলো। সিটে বসে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সে আর বার বার শার্ট প্যান্ট ঠিক করে নিচ্ছে। কিছুদূর যেতেই বাসটি সিগনালে আটকা পড়লো না তার ধারনা ভুল বাসটি ট্রাফিক জ্যামে আটকে গেলো ঐদিকে সময় তো আর থেমে নেই কিন্তু বাস চলারও কোন নাম গন্ধ নেই।
ভ্যাবসা গরম আর অস্বস্তিকর পরিবেশে আবুল বাসের ভিতরে বসে ঝিমুতে থাকে।পা জোড়া তার অনেকক্ষণ ধরে খুব চুলকাচ্ছিল দীর্ঘ সময় দম বন্ধ করে পড়ে থাকলেও চুলকানো ছাড়া আর থাকতে পারলোনা। মন মতো চুলকিয়ে নিলো সে কিন্তু চুলকানি আরো বাড়তে থাকে এবং সময়ের সাথে পাল্লা দিয়ে তা আরো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো।আবুল দেখতে ফেলো তার পায়ের মধ্যে লাল লাল একধরনের গুটিতে ভরে গেছে।সে বুজলো ময়লা পানিতে পা ভিজার কারনে তার এই অবস্থা।
বাস তখনো থেমে থেমে চলছে আবুল বার বার ঘড়ির দিকে তাকাচ্ছে যথাসময়ে সে অফিসে পেীঁছতে পারবেতো? প্রথম দিন অফিস বলে কথা।না আবুল পারলোনা বাস থেকে যখন নামলো তখন দেখলো অলরেডি আধাঘন্টা সময় পার।আবুল কোন মতে অফিসে গিয়ে হাজিরা দিলো, বুঝতে পারলো অফিসের বস বেজায় অখুশি প্রথম দিনেই দেরী করে আসার জন্য। অফিসের কেউই তাকে তেমন কিছু বলেনি শুধু এইচ আর তাকে বলেছিলো আমি যদি প্রথম দিন অফিসে দেরী করে আসতাম পরের দিন থেকে এই চাকুরী আর করতাম না।
আবুলের জবাব দেওয়ার মতো ভাষা ছিলো না কারন সে অপরাধী। আসলে এই সময়ে তার কিইবা করার ছিলো? অতিরিক্ত ১ ঘন্টা সময় বেশী হাতে নিয়েও সে প্রায় একঘন্টা দেরীতে পেীঁছালো সে।আর জ্যাম যে এতো মারাত্মকভাবে হয় সেটা তো তার জানা ছিলোনা।তবে সে ঢাকার জ্যাম আগেও দেখেছে, শুধু অফিস সময়ের জ্যামটা দেখা হয়নি তার আজ দেখে নিলো।
ভারাক্রান্ত মন নিয়ে আবুল বাসায় ফিরলো, পায়ের অবস্থা খুবই খারাপ চুলকাতে চুলকাতে একবারে চড় বাকল উঠে গেছে।কারো সাথে তেমন কথা বার্তা না বলে একটা চুলকানির বড়ি তাড়াতাড়ি শুয়ে পড়লো সে। শরীর খুব ক্লান্ত, শোবার সাথে সাথেই ঘুম এসে গেল তার।
ঘুম যখন ভাঙ্গলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল সাড়ে দশটা বাজে আর তার অফিস টাইম ৯ টায়, না আর আবুলের অফিসে যাওয়া হলো না। এই দেশ, দেশের যোগাযোগ, দেশের যাতায়াত ব্যবস্থা আর তাকে অফিস করতে দিলো না আর কোনদিন করতে দিবেও কিনা সন্দেহ কারণ একদিনেই সে ক্লান্ত অনেক ক্লান্ত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×