somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এমএস ইসলাম
না বলা ভালোবাসা

কথায় নয় আসুন কাজে আমরা নীতিবান হই...

৩০ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘড়ির কাঁটা তখন ৬ টা ৩ মিনিটে, হৃদরোগ হাসপাতালের গেটে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি ভিতরে প্রবেশ করার জন্য। বন্ধুর বাবা হাসপাতালের ভিতরেই আছে, স্ট্রোক করেছিলেন বর্তমানে তিনি সিসিইউতে আছেন। ভিতরে প্রবেশ করতে গিয়েও করতে পারলাম না বাধ সাধল দারোয়ান, ৬ টার পর ভিতরে ঢোকার অনুমতি নেই। অনেক অনুনয় বিনয় করলাম কিন্তু ব্যর্থ হলাম। ভাবলাম যাক সরকারী প্রতিষ্ঠান একটা নিয়মের মধ্যে আসছে তাহলে ।
খারাপ লাগলেও যখনি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন দেখলাম কিছু কিছু লোক ভিতরে প্রবেশ করছে। কেীতুহল বশত একটু দাঁড়ালাম দেখি কি উপায়ে তারা প্রবেশ করছে। কেউ গায়ের জোরে, নেতার পরিচয়ে আবার কেউ টাকা দিয়ে প্রবেশ করছে । আমি জিজ্ঞাস করতেই বললো আপানকে ডুকতে না করেছে কে? ২০ টাকা দেন চা খাওয়ার জন্য বার বার আসবেন যাবেন কেউ কিছু বলবেনা।
অবাক হলাম সামান্য ২০ টাকার জন্য তারা মানুষের সাথে এমন আচরন করে, আমার এমন নম্র ভদ্র আচরন, সুন্দর ব্যবহার, অনুনয় বিনয়, কাকুতি মিনতি সামান্য ২০ টাকার লোভকে পরাভূত করতে পারলো না? বেশী তা চায়নি মাত্র ২০ টাকাই তো! দিয়ে ভিতরে প্রবেশ করলাম, যেখানে ২০০ টাকা সিএনজি ভাড়া অলরেড়ি খরচ হয়ে গেছে।
দারোয়ানের হাতের দিকে তাকিয়ে দেখলাম একটা দামী মোবাইল সেট শোভা পাচ্ছে।আর আমি ৭ বছর মানসম্মত একটা চাকুরী করেও দামী একটা ফোন কিনার সাহস হলো না। আমি অবাক হয়েছি যদিও অবাক হওয়ার কিছু নেই কারণ এই দারোয়ান সপ্তাহে যে টাকা অবৈধভাবে কামায় তা হয়তো আমার পুরো একমাসের বেতনকেও ছাড়িয়ে যায়।
আমরা দিচ্ছি বলেই তারা পাচ্ছে কেউ প্রতিবাদ করছি না বা এর প্রতিকারের চেষ্টাও করছিনা। নিজেদের প্রয়োজনে সবাই এই অনৈতিক সুবিধাটা নিচ্ছি। কিন্তু শুধু কি এখানেই এই অপকর্মের শেষ? না এই অনৈতিক কর্মটি আজ আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে চলছে। সামন্য বেতনের টাকা উত্তোলনের জন্যও আমাদের এখন ঘুষ দিয়ে তুলতে হয়। অন্যায়, অপকর্ম জোঁকের ন্যায় চুষে খাচ্ছে আমাদের নীতি নৈতিকতাকে।
কিন্তু এভাবে কি চলে? প্রাতিষ্ঠানিক ভাবেই এই ছোট খাট দূর্নিতিগুলো বন্ধ না করলে আমাদের মতো খেটে খাওয়া মানুষেরা সৎভাবে থাকবে কি করে? আর বড় দূর্নিতির বিরুদ্ধে বলার মতো সাহসতো আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে একটু ভালো হয়ে থাকার চেষ্টা করি এতে নিজেরা ক্ষতিগ্রস্ত হলেও অন্যরা যেন ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন (আমিন)।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×