somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এমএস ইসলাম
না বলা ভালোবাসা

ভারত কি আমাদের সত্যিকারের প্রতিবেশী ?

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট এই বাংলাদেশ তিন দিক থেকেই ভারতীয় সীমানা বেষ্টিত। পাশাপাশি দেশ হওয়া সত্বেও ভারত আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরন করে এমনটা গত কয়েক বছরের ইতিহাস ঘাটলে বুঝা যায় না। এখনো প্রতিদিন সীমান্তে ভারতীয় বিএসএফ আমাদের দেশের মানুষের উপর গুলি চালায়। আমাদের ন্যয্য দাবিগুলো এখনো তাদের হিমাগারে জমা।
আমাদের দেশে তাদের অবাধ বানিজ্য সুবিধা থাকলেও তাদের দেশে আমাদের পন্য খুঁজে পাওয়া মুশকিল। দেশে গুলা বিশেক টিভি চ্যানেল থাকলেও ভারতে চলে এমন কোন চ্যানেল আমাদের নাই কিন্তু তাদের দেশের ত্রিশের অধিক চ্যানেল আমাদের দেশে চলমান। তাদের সিনেমা আমাদের হলগুলোতে মুক্তি দিলেও আমাদের সিনেমা তাদের দেশে প্রদর্শিত হয়েছে এমন নজির নাই ।
আমোদের দেশের অভ্যন্তরীন রাজনীতিতে তারা ব্যাপক নাক গলালেও তাদের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার সাহস আমাদের নাই। বর্তমানে রাজনৈতিক দলগুলোর অনৈক্যেরে সুযোগে আমাদের অভ্যন্তরীর বিষয়ে তাদের হস্তক্ষেপের সুযোগ আরো প্রশমিত হলো । দেশের কথা কেউ ভাবে না সবাই তাদের দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করে । জন্মগতভাবেই আওয়ামীলীগ ভারত ঘেষা কিন্তু বতর্মানে বিএনপির অতিমাত্রায় ভারতীয় তোষন দেশের জন্য ভালো কোন ফল বয়ে আনবে বলে মনে হয় না। ক্ষমতার স্বার্থে আওয়ামীলীগ যেমন ভারতের সাথে অবৈধ চুক্তি করতে দ্বিধাবোধ করেনি তেমনি বিএনপিও মনে হয় করবে না কারণ ভারতই সব দলের কাছে ক্ষমতায় যাওয়ার মাপকাঠি।
আমাদের দেশের পোষাকের বাজার, আমাদের দেশের মানব সম্পদ, আমাদের দেশের সমুদ্রসীমানা এখন ভারতের দখলে। আমাদের দেশের ভূমিতে এখন ভারতীয় কাটাতারের বেড়া, নদীতে বাধ দিয়ে তারা দেশে কৃত্রিম পানি সংকট সৃষ্টি করেছে, আমাদের দেশের গর্ব বিডিয়ার আজ ধ্বংশ হয়ে গেছে ভারতীয়দের কুটকেীশলে, আমাদের দেশের বিমানবন্দরে আজ ‘র’ এর এজেন্টরা পাহারা দেয়।
ভারতীয়দের সাপ্লাই করা বিষাক্ত হাইব্রিড বীজ আমাদের কৃষিকে নিঃশেষ করে দিচ্ছে, আমাদের ফসলের জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। ভারতীয় তাপ বিদ্যুত কেন্দ্র আমাদের সুন্দরবন ধ্বংশ করে দিচ্ছে। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক রীতিনীতি সব কিছুই আজ তাদের আগ্রাসনের স্বীকার। আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য আজ তাদের কুটকেীশলের স্বীকার।
বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় এমন কাজ ভারতীয়রা করেছে তার নজির একটাও নেই তবুও আমরা তাদের প্রতিবেশী দাবি করি, আমরা তাদের সহযোগিতার আশা করি। ভারতীয়দের এমন আগ্রাসী মনোভাব, প্রভু সুলভ আচরন, এদেশের সম্পদের উপর তাদের শকুনের দৃষ্টি সব মিলিয়ে মনে প্রশ্ন জাগে আসলেই কি ভারত আমদের প্রতিবেশী?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×