somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন সুশীল হই, চারদিকে শুধু সুশীলের জয়গান!

১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলে স্থলে বনে জঙ্গলে কোথা নেই সুশীল, আকাশ বাতাস দেশে বিদেশে আজ সুশিলে ভরপুর।কিন্তু আমাদের সুশীলরা একটু ভিন্ন তারা কথা বলে একরকম করে কাজ করে অন্যরকম।

# মাদকবিরোধী সেমিনার করে এসেছে কিন্তু বাসায় এসে ফ্রিজ থেকে তুলে নিচ্ছে বিদেশী মদ।
# নিরাপদ সড়কের জন্য র্যা লি করেছে যানজট থেকে বাঁচতে রং সাইড দিয়ে রাস্তা পার হচ্ছে।
# পরিবেশ দূষণ বিরোধী মানব বন্ধন করে এসে নিজের জন্য বন উজাড় করে চোরাই পথে আসা সেগুন গামারী কাঠের ফার্নিচার নিচ্ছে।
# কোচিং সেন্টার গুলোর বিরুদ্ধে মিছিল করে এসে নিজের বাচ্ছাকে ঠিকই ভর্তি করিয়ে দিচ্ছে নামকরা কোচিং সেন্টারে।
# গৃহকর্মীর অধিকার রক্ষার আন্দোলনে একাত্বতা প্রকাশ করে এসে বাসার কাজের মেয়েকে ঠুনকো অপরাধে মারধর করছে।
# নারীর অধিকারের জন্য আন্দোলন করে এসে নিজের বোনের, মায়ের হক লুন্ঠন করছে।

আরেক শ্রেনীর সুশীল আছে তারা এদের মতো না কিন্তু এরা শরীর(রুপক অর্থে) বাঁচিয়ে চলে।

# দেশে যখন খাদ্যাভাব দেখা দেয় তখন ওরা চিন্তা করে আহারে পশুপাখিগুলোর কি হবে?
# শিক্ষাঙ্গনে যখন সন্ত্রাসী কর্মকান্ড চলতে থাকে তখন ওদের চিন্তা কিভাবে তথ্য প্রযুক্তিতে জাপানকে পিছনে ফেলা যায়?
# যখন দেশের মানুষের মানবাধিকার প্রশ্নের সম্মুখীন তখন এদের চিন্তা কিভাবে বনজ সম্পদ রক্ষা করা যায়?
# যখন দেশে অর্থনীতি পঙ্গু প্রায় তখন এদের চিন্তা কিভাবে গ্রিনিচ রেকর্ড বুকে নাম তোলা যায়?
# দেশে যখন গুম হত্য সমানতালে চলে তখন ওদের চিন্তা কৃষিতে কিভাবে বিপ্লব ঘটানো যায় ?
# যখন দেশের প্রশাসনে বিশৃঙ্খলা রাম রাজত্ব কায়েম করে তখন ওদের চিন্তা কিভাবে মঙ্গলে লোক পাঠানো যায়?
# যখন দেশের জনশক্তি রপ্তানি ধ্বংশের মুখে তখন ওদের চিন্তা পতিতাদের একটা ব্যবস্থা না করে পতিতা পল্লি উচ্ছেদ করা কি ঠিক হয়েছে?
# যখন দেশের সংবিধান মৃত প্রায় তখন ওদের চিন্তা সিরিয়ার গণতন্ত্রের ভবিষ্যত কি হবে?
# যখন দেশে প্রশ্নপ্রত্র ফাঁসের মহোৎসব চলছে তখন ওদের চিন্তা পাশের হার কিভাবে শতভাগ রাখা যায়?
# সরকারী ব্যাংকগুলোতে যখন লুটপাটের উৎসব চলে তখন ওদের চিন্তা বিদেশে অবৈধভাবে জমানো টাকাগুলো কিভাবে আনা যায়?
# পুলিশের গুলিতে যখন মানুষ মরে তখন এদের চিন্তা দেশের জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়?

এই ধরনের সুশীলদের কাজগুলো অবশ্যই ভালো এবং বিবেচনার দাবি রাখে। তারা নীতিকথাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানুষদের কাছে উপস্থাপন করে আর মানুষও তাদের বাহবা দেয়। কিন্তু এদের কোন কথাই মানুষের কোন কাজে আসে না কারণ এরা জ্বরের সময় দেয় ডায়রিয়ার ট্যাবলেট আর ডায়রিয়ার সময় দেয় সর্দির ট্যাবলেট। তাই মাঝে মাঝে এদের ভালো ভালো কথাগুলো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

তবে কারণ যাই হোক দেশে আজ সুশীলেরাই একমাত্র দেশের সচেতন নাগরিক। তারা আমার আপনার জন্ম মৃত্যু থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া রুচি কৃষ্টি কালচার সভ্যতা পোষাক আশাক সবকিছুতেই সমান তালে মাথা ঘামাচ্ছে। অচিরেই দেখবেন আপনার স্ত্রী বা স্বামীর সাথে দৈনন্দিন করণীয় ও তারা নির্ধারণ করে দিবে।

তবুও আশার দিক হলো সুশীলরা কাজে না পারুক মুখেতো বলতেছে । অন্যরাতো মুখে তালা দিয়ে রেখেছে এই ভয়ে যদি সত্য কথা বললে বিরোধী পক্ষ সুবিধা নিয়ে নেয়। তাই আসেন আমরা সবাই সুশীল হই এতে করে অন্তত কেউ আপনাকে দালাল রাজাকার নাস্তিক তেঁতুল ইত্যাদি বলে কটুক্তি করতে পারবেনা এবং আপনি থাকবেন জনরোষ মুক্ত আর পাবেন কিছু সস্তা জনপ্রিয়তা।

বিঃদ্রঃ সুশীলের প্রত্যেকটি কথাই তার স্বার্থ সংশ্লিষ্ট হয় এখানে দেশ বা জনগন কোন মূখ্য বিষয় নয় হয়তো দেশ বা জনগন ব্যক্তিস্বার্থের বদেীলতে কিছু সুবিধা পায়।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×