ফরমালিন...! ফরমালিন...!! ফরমালিন ...!!! যেন এক মূর্তিমান আতঙ্ক । এই আতঙ্কে সাধারন মানুষ ফলমূল খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে ।
প্রতিদিন শত শত টন আম-লিচু- সহ নানান রকম ফলমূল...ফরমালিন এর উপস্থিতির দরুন ধ্বংস করা হচ্ছে । এতে খতিগ্রস্থ হচ্ছে দেশের কৃষক । ফলমূল দীর্ঘক্ষণ সতেজ রাখতে কোন কিছু না বুঝেই, ফলের পাইকাড়রা এই ফরমালিন প্রয়োগ করছে ।
একটা বিষয় আমার মাথায় ঢোকেনা,...! অ্যামেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্চের দেশের শহর গুলোতে পৃথিবীর নানান প্রান্ত থেকে সব ধরনের ফলমূল আসে । দীর্ঘ পথ পাড়ি দেয়ার পর তা আসে খুচরা বাজারে । কই..তাদেরকে তো এই সব মরন ঘাতি মেডিসিন ব্যবহার করতে হয়না ...!!!
এতো সময় ধরে এই সব ফলমূল সতেজ ও রসালো রাখতে নিশ্চই ভালো কোন পদ্ধতি ব্যবহার করা হয়, যাতে বেশিক্ষন ফল তাজা থাকে এবং মানুষেরও কোন ক্ষতি হয় না !! তাদের মত আমরা কেন ভালো কোন প্রযুক্তি ব্যবহার করতে পারছিনা !!? আমাদের দেশের বিজ্ঞানীরাই বা কেন ভালো কোন মেডিসিন তৈরি করতে পারছেন না !!
শুধু নামেই '' ডিজিটাল ''দেশ হয়ে তো কাজের কাজ কিছু হবেনা । জীবনমানের উন্নতিও চাই সাথে সাথে । নীতি নির্ধারকদের একটু ভেবে দেখার সময় কি হবে ...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




