দিন দিন আমাদের পারিবারিক সম্পর্ক গুলো কেমন জানি ভোঁতা হয়ে যাচ্ছে ! একা একা ভালো থাকার আশায় আমরা যৌথ পরিবার ভেঙ্গে নিজস্ব এক জগত তৈরি করছি, যেখানে আমাদের সন্তানেরা বঞ্চিত হচ্ছে দাদা-দাদি, চাচা-চাচির আদর - শাসন থেকে !
একটা সময় আমরা বাবার চেয়ে চাচাকে বেশি ভয় পেতাম, কিন্তু এখন...!? পথে যেতে যেতে যদি কারও সাথে ধাক্কা লাগে... সরি টা পর্যন্ত ঠিকমত বলিনা !
একটা শিশুর নৈতিক শিক্ষার শুরু হয় তার পরিবার থেকেই, কিন্তু ... অতি আধুনিক বাবা-মায়ের ... কাজের মেয়েদের কাছে বেড়ে ওঠা সন্তানেরা সেই শিক্ষা কোথায় পাবে ... !!?
আমরা পশ্চিমা কোন দেশের অধিবাসী নই, আমরা বাঙ্গালী, যৌথ পরিবারই আমাদের একমাত্র আশ্রয় । আর আধুনিকতার দরকার আছে, কিন্তু সেই আধুনিকতা মানেই সবারথপরতা নয় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



