পিপার স্প্রে,পিপার স্প্রে,
আরও বেশী পিপার দে,
সকল শংকা দূর হইবে,
মহাবিজয় ঠেকায় কে?
-----------------------
“কেমিক্যাল উইপেনস কনভেনশনের ১.৫ আর্টিকেল অনুযায়ী
প্রিপার স্প্রের ব্যবহার নিষিদ্ধ “ (তথ্যসূত্র:বাংলানিউজ টোয়েন্টিফোর.কম)
তাই এই স্প্রে ‘র ব্যবহার লইয়া মাঠে-ঘাটে-আড্ডায়,
চায়ের দোকানে তুমুলানন্দের ঢেউ বহিয়া যাইতেছে।
চতুর্দিকে ধন্যধন্য রব শাইশাই করিয়া উত্তর হইতে দক্ষিণ,
দক্ষিণ হইতে পশ্চিম,পশ্চিম হইতে পূবে পুষ্প-সুরভিত পবনের মত
ছড়াইয়া পড়িতেছে। আহা কি আবিষ্কার,
জীবন ধন্য হইয়া গেল পিপারের ম্যাজিক দেখিয়া। একই সঙ্গে
“লাঠি-গুলি-টিয়ারগ্যাস,জবাব দেবে বাংলাদেশ” শ্লোগানটির ভাতও মারা হইয়াছে।
কবিকুল শিরোমনিরা পরপারে,পিপার লইয়া শ্লোগান বানাইতে আরও দুই যুগ লাগিবে।
কী বিমলানন্দ,কী অপার সম্ভাবনা।
------------------------
পাদটীকা: কেবল আহাম্মকেই বলে “ঘরের শত্রু বিভীষণ”!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



