somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হকার হান্নান,স্যালুট আপনাকে

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হকার হান্নান । পনের-ষোল বছর ধরে ঢাকা-আরিচা মহাসড়কের বাসে-বাসে চানাচুর,

চকোলেট-সিগারেট বিক্রি করে জীবন চালাছ্ছেন। বললে বাড়িয়ে বলা হয়না এ হকারের প্রতিবাদী চেতনা এবং মানবিক তৎপরতার ফলেই গত বৃহস্পতিবারের ঢাকা-আরিচা মহাসড়কের চলন্তবাসে পোশাক শ্রমিককে ধর্ষণ করার ঘটনা জনসম্মুখে এসেছে এবং জনসম্মুখে এসেছে বলেই ধরা পড়েছে দুই ধর্ষক, ড্রাইভার দিপু ও হেলপার কাশেম ।
প্রতিদিনের মত একটি দিন,বৃহস্পতিবার। চানাচুর-চকলেট-সিগারেটের ব্যাগ নিয়ে বাসের অপেক্ষায় মহাসড়কের বাগজান স্পীডব্রেকারের কাছে যথারীতি দাঁড়িয়ে ছিলেন হান্নান। মানিকগঞ্জের দিক থেকে আসছে শুভযাত্রা পরিবহনের একটি মিনিবাস । এ পরিবহনের বাস সাধারণত এদিকে আসে না । অনেকটা উঁচু স্পীডব্রেকারের কাছে মিনিবাসটি গতি কামাতে বাধ্য হলে হকার হান্নান ঐ গাড়িতে উঠতে চেষ্টা করে ব্যর্থ হলেও কয়েক সেকেণ্ডের মধ্যেই তিনি দেখেন ড্রাইভার ছাড়া গাড়িতে কেবল একটি মেয়ে আর একটি ছেলে, ছেলেটির সাথে মেয়েটির ধস্তাধস্তি হচ্ছে। গাড়িটি স্পীড ব্রেকার দ্রুত পার হয়ে আরিচার দিকে যায়। হান্নানের সন্দেহ জন্মায় গাড়িতে কিছু একটা ঘটছে । সিদ্ধান্ত নিতে বিলম্ব করেননি হান্নান। একটু পরেই আরেকটি গাড়ি আসতেই তিনি উঠে বসেন লক্ষ্য তার যাত্রীশূন্য শুভযাত্রার গাড়ি । তরা ব্রিজের কাছে আসতেই হান্নান দেখতে পান যাত্রীশূন্য শুভযাত্রা পরিবহনের গাড়িটি ফিরে আসছে মানিকগঞ্জের দিকে। হান্নান দ্রুত নেমে পড়েন আরিচামুখী গাড়ি থেকে। আবার উঠে পড়েন মানিকগঞ্জমুখী আকেটি গাড়িতে। গাড়ি বদলে নিতে লেগে যায় ১০ থেকে ১৫ মিনিট। ফিরতি পথের গাড়ি তখন মানিকগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে আধা কিালোমিটার দূরে, চোখ আটকে যায় মানরা ব্রিজের কাছে ক্রন্দনরত একটি মেয়েকে দেখে । মানরায় নেমে কথা বলেন মেয়েটির সাথে। নিশ্চিত হন এ মেয়েটিই ছিল ঐ যাত্রীশূন্য শুভযাত্রায়,ধস্তাধস্তি হচ্ছিল তারই সাথে।
ঝুঁকি আছে জেনেও মেয়েটিকে সাথে করে নিয়ে যান মানিকগঞ্জ বাসস্ট্যাণ্ডে পরিবহন শ্রমিক নেতাদের কাছে । শ্রমিক নেতারা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ড্রাইভার দিপুকে ধরে আনে, পিটুনি দিয়ে হাতে তুলে দেয় পুলিশের হাতে,রাতে শ্রমিক নেতাদের তৎপরতােই ধরা পরে হেলপার কাশেম।
হকার হান্নান মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে। অভাবী পিতা জামির হোসেনের সাত ছেলের মধ্যে সবার বড় হান্নান। বিশ বছর আগে বিয়ে করেছেন, ৬ আর ১৫ বছরের দুটি ছেলেও আছে তার। ছোট ভাইদের অর্থিক অবস্থা তারই মত,কেউবা বেকার । হকারী জীবনের আয় দিয়েই সবাইকে নিয়ে কোন রকমে জীবন চালাচ্ছেন হান্নান। আর্থিক অনটনে ছেলেদের ছেলেদের লেখাপড়া কার্যত বন্ধ,সাধ-শখ ধুসর হয়েছে বহু আগে,নিভে গেছে স্বচ্ছলতার স্বপ্ন । বয়স বেড়েছে খাঁটতে পারেন না আর আগের মত,কত দিনই বা চলে এমন ঘাণিটানা জীবন। তবুও নিভেনি তার মানবিক মন,সাহসের দীপাবলী। স্যালুট হান্নান আপনাকে,ধন্য আপনার অভাবী পিতা,পরিবার।
৩২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×