somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা হল জমজমাট ব্যবসা!

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মৌলিক অধিকার গুলোর মধ্যে অন্যতম একটি হল শিক্ষা। এর সুফল সবারই জানা। আজকাল শুধু শহর নয় দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকেরাও এর মূল্য বোঝে। শিক্ষার মূল্য ও গুরুত্ব বৃদ্ধির পাশাপাশি সক্রিয় হচ্ছে শিক্ষা নিয়ে ব্যবসা। দেশের আনাচে-কানাচের পোস্টার, সাইনবোর্ড গুলো লক্ষ্য করলেই বোঝা যাবে শিক্ষা নিয়ে ব্যবসা কেমন জমজমাট। তাছাড়া এর মূল্য আছে বলেই দেশে সরকারী বেসরকারী শতাধিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এছাড়াও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সক্রিয় হচ্ছে কিন্ডার গার্টেন চালকরা। কোমলমতি শিশুদের দিয়েই শুরু হয় আমাদের দেশের শিক্ষার বাণিজ্য!

ভর্তি বাণিজ্য, প্রশ্নপত্র, কোচিং বাণিজ্য আজকাল খুবই লাভজজনক ব্যবসা। দেখুন ভর্তি পরীক্ষার সময় ফর্ম বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় গুলো। অধিক ফর্ম বিক্রির জন্য নুন্যতম গ্রেড পয়েন্ট কমিয়ে দিচ্ছে। তাই অনেকেই ফর্ম কিনলেও পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগই পাচ্ছে না। আমার রসায়নে ৪ পয়েন্ট থাকায় ০৮-০৯ শিক্ষাবর্ষে খুয়েটের ফর্ম কিনতে পারলেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়নি কর্তৃপক্ষ! আমার প্রশ্ন হল ফর্মটা কি আমাকে ফ্রি দিয়েছিলেন?

শিক্ষার সাথে সংগতি রেখে গড়ে উঠেছে হাজার হাজার কোচিং সেন্টার। অবিভাবক ও শিক্ষকরাই মূলত এই ব্যবসার প্রসারে দায়ী। সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নে নাকি কোচিং ব্যবসা বন্ধ হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন কোচিং সেন্টারের নামই দিচ্ছে সৃজনশীল কোচিং সেন্টার!

এদেশের শিক্ষার উপকরণ যেমন প্রশ্ন, সার্টিফিকেট সবই আজকাল টাকায় কিনতে পাওয়া যায়। এই ব্যবসা লাভজনকও বটে। আমাদের শিক্ষা ব্যবস্থায় জ্ঞানের স্ফূরণ কতটা হয় তা ভাববার বিষয়। চাকুরীর পরীক্ষা দিবেন? আরেকটি ব্যবসার খরিদদার আপনি। সাধারণ জ্ঞানের বই কিংবা চাকুরী সংক্রান্ত বই কিনতে বাধ্য করা হবে আপনাকে। সারাজীবন কষ্ট করে পড়ে আসা প্রশ্নই আবার আপনাকে মনে করানো হবে। এটা না হয় ঠিক। কিন্তু একবার গালে হাত দিয়ে নির্জনে বসে

ভাবুনতো সাধারণ জ্ঞানের প্রশ্ন কি এমন জ্ঞানের শিক্ষা দিচ্ছে? কিছু প্রশ্ন ও উত্তরের নমুণা দেখুন – কম্পিউটারে BCD কোডের সংখ্যা ৪টি। বুঝলাম ৪টি! কিন্তু BCD কোড কি? এটা পড়া ও জানার সুযোগ দিচ্ছে কি? আবার আছে পর্তুগীজ জলদস্যুদদের হার্মাদ বলা হত। হ্যাঁ হার্মাদ বলে জানলাম। তাতে কি হল? এরূপ শত শত প্রশ্ন ও উত্তর পাবেন যা জানার আদৌ কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। তাহলে এসব প্রশ্ন কেন? ঐ যে বললাম ব্যবসা! সাধারণ জ্ঞানের বই বিক্রি করে হাজার হাজার টাকার লেনদেন হচ্ছে। আর টাকার ধর্মই হচ্ছে হাত-বদল। আজ আমার হাতে তো কাল আপনার হাতে।

শিক্ষা অমূল্য ধন। অন্ধ ও নিরক্ষরের মাঝে পার্থক্য নেই। শিক্ষা ব্যবস্থা ধ্বংশ করা মানে পুরো দেশ ও জাতিকে ধ্বংশ করা। তাই শিক্ষাকে নিয়ে যাবতীয় ব্যবসা বন্ধ হোক। সেই সাথে যথাযত জ্ঞানের প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হোক। আর এই ব্যবসা বন্ধে প্রয়োজন সরকার ও জনগণের সতঃস্ফূর্ত সহায়তা।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×