ইন্টার্নশীপের সময় সৈনিক ক্লাব (চেয়ারম্যান বাড়ি, ঢাকা) থেকে লাইভস্টক রিসার্চ ইন্সটিউট ( LRI) যাওয়ার সময় এক ভদ্রলোক (মনে হয়েছিল চাকুরিজীবী) বলছিলেন যে তার ৭০ হাজার টাকা হারিয়ে গেছে। এখন তার বাড়ি যাওয়ার টাকা নাই। তাই আমার কাছে ৭০ টাকা চেয়েছিলেন। আমার আবার বেশিকিছু ভাবার নাই। বললাম আমার কাছে আছে ১০০ টাকা। পরে লোকটা আমার ৮০ টাকা নিয়েছিল।
আজ এক মেয়ে। ভাইয়া আমি ১০০ টাকা নিয়ে বের হয়েছিলাম। টাকাটা হারিয়ে গেছে। ১০ টা টাকা দিলে গাড়ি ভাড়া দিতে পারতাম। দিলাম ১০ টাকা। মেয়েটা বলে গেছে ভাইয়া পরে দেখা হলে টাকাটা দিয়ে দিব (টাকা লাগবে না। কথাটা শুনেই খুশি হলাম।
হতে পারে আমায় এরা ঠকায়। ঠকাক না! । যদি ঠকিয়ে থাকে তাতে কি? আমার টাকায় আমিই বিল্ডিং তুলতে পারি না, ওরা তুলবে কিভাবে?
তবে ঠকানোর বিষয় যেন না হয়। এটাই যেন সত্য হয় যে তারা বিপদেই পড়েছিল। আর যদি ঠকাচ্ছে ভেবে সহায়তা না করি, কিন্তু সত্যিই তারা বিপদের শিকার হয়েছে তবে আমার সামর্থ থাকাতেও সহায়তা না করায় তাদের বিপদের মাত্রা আরো বেড়ে যাবে। তাই নয় কি?
মানুষ হয়ে মানুষের কল্যাণে অগ্রসর হতে চাই। কিন্তু সাধ আছে সাধ্য নাই।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



