চাকুরী আজকাল সোনার হরিণ। আর আমরা হরিণের পিছে হণ্যে হয়ে ছুটছি। কিন্তু একটা কথা হচ্ছে কি, কোটিপতি হতে হলে চাকুরী ছেড়ে দিতে হবে বা চাকুরী করতে হবে না।
♣ কয়েকদিন আগে প্রথম আলোতে পড়েছিলাম ১টা গরু আর ঘাস দিয়েই কোটিপতি!
♣ তার পরদিনই পড়েছিলাম রশি বিক্রি করেই লাখপতি!
♣ পেট্রোল পাম্পের চাকুরী না ছাড়লে কি ধীরুভাই আমবানি রিলায়েন্স কোম্পানির মালিক হতে পারতেন?
♣ শ্যাম নামের ভদ্র লোক সারাদিন পড়াতেন। সন্ধ্যা ৬ টার পর থেকে রাত ১২ টা পর্যন্ত হোটেলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আস্তে আস্তে কাজও শেখেন পাশাপাশি কাজ করে টাকাও জমাতেন। পরে চাইনিজ রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। তার সেই রেস্টুরেন্ট ১৬ টি দেশে বিস্তার লাভ করে। যার অধীনে ৩০০০ লোক চাকুরী করছে। শ্যাম সাহেব কিন্তু MBA তে পড়েন নি।
♣ এখন হুট করেই কি চাকুরী ছাড়তে হবে? বিষয়টা তা নয়। শ্যামের মত করে আগাতে হবে। ছোট ছোট কাজ হোক বা চাকুরী হোক তার মাধ্যমে মূলধন যোগাতে হবে। পরে পছন্দসই অনেক কাজই করে টাকা পয়সা উপার্জন করা যাবে।
//নিজের সংগৃহিত একটা ঘটনা বলেই শেষ করছি। চট্টগ্রামে এক লোকের সাথে আমার কথা হয়েছিল। যিনি মাস্টার্স কমপ্লিট করার পর ঘুষের ৩ লাখ টাকা না দিয়ে, চাকুরী না করে, সেই টাকায় ৪/৫ টা গরু কিনেছিলেন। এখন তার খামারে ৬-৭ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে!!
//কোথায় যেন পড়েছিলাম, রিস্ক না নেয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় রিস্ক!
[বন্ধুদের উদ্দেশ্যে- তোরা চাকুরী খোঁজা বাদ দে, আমার সুবিধা হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



