somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বল্প টাকা বিনিয়োগে লাভজনক কয়েকটি ব্যবসা

১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট পরিসরে অল্প মূলধনে কিসের ব্যবসা শুরু করব? এই প্রশ্নটা অধিকাংশ বেকার যুবকদের মুখেই শোনা যায়। অনেক সময় যথাযথ ধারণার অভাবে আমরা মনে করি প্রতিটি ব্যবসাতেই মোটা অংকের মূলধন লাগবে। কিন্তু ধারণাটা পুরোপুরি সঠিক নয়। তাছাড়া ব্যবসা সম্পর্কে ধারণাও কম রয়েছে আমাদের। এখন কিছু ব্যবসার ধারণা দিব যেগুলোতে আপনি খুব অল্প টাকা বিনিয়োগ করেই সফল হতে পারবেন।

রেস্টুরেন্ট: কম মূলধনের মাধ্যমে শুরু করতে চাওয়া সবথেকে লাভজনক ব্যবসা হচ্ছে রেস্টুরেন্ট। শুরুতে ৩-৪ লাখ টাকা বিনিয়োগ করে প্রথমদিন থেকে ব্রান্ডিং করবেন। প্রথম কিছুদিন অন্যান্যদের থেকে কম মূল্য রাখবেন। রেস্টুরেন্টটির বিজ্ঞাপন দিবেন। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেজবুকে পেজ/গ্রুপ খুলেও প্রচারণা চালাতে পারেন। জন্মদিনের কেক, বন্ধুদের সাথে পার্টি ইত্যাদি বিষয় উল্লেখপূর্বক জমজমাট ছবি আপলোড করতে থাকবেন। হোম ডেলিভারিও দিবেন। শুরুতে কাস্টমার যা চায় তাই করার চেষ্টা করবেন। এগুলোও বিজ্ঞাপনের মত কাজ করবে।

আরেকটি কথা রেস্টুরেন্টের স্থান নির্বাচনের দিকে খেয়াল রাখবেন। যে স্থানে বেশি চলবে সেই স্থানে খুলবেন।

কাপড় অথবা অলঙ্কার: ঈদ, বিয়ে, পূজা ইত্যাদি উৎসবে প্রায় প্রতিটি স্থানেই কাপড়, গহনা ইত্যাদির চাহিদা বেড়ে যায়। যদি ভাল মান ও সঠিক দরে বিক্রয় করার মানসিকতায় এসবের দোকান করা যায় তবে দ্রুত সফল হওয়ার সুযোগ রয়েছে।

কোন মানের দোকান করবেন তার উপর নির্ভর করবে আপনার বিনিয়োগ কত হবে। এক্ষেত্রে আপনার নিজস্ব কার্ড, ক্যালেন্ডার ইত্যাদি বানিয়ে অথবা নতুন কোন ধারণার মাধ্যমে প্রচারণা চালাতে হবে। বন্ধুদের সাথে গল্প গুজবে সময় নষ্ট না করে পরিশ্রম করুন, তাদেরকে আপনার ব্যবসার গল্প শোনান। এটাও কিন্তু প্রচারণারই অংশ।

সময় লাগবে সফল হতে। তবে এক সময় গিয়ে দেখবেন চাকুরির থেকে কোন অংশেই কম হবে না আপনার এই ব্যবসাটি। এমনকি বেশিও হতে পারে!

অনলাইনে ক্যারিয়ার গড়া: আজকাল অনেকেই অনলাইনে বিভিন্নভাবে নিজেদের জড়িয়ে অর্থ উপার্জন করছে। তবে একাজে অল্প পুঁজি লাগলেও লাগবে ধৈর্য ও পরিশ্রম। আপনি জেনে অবাক হবেন যে উইব্লগার মাসে ১০-১৫ লাখ টাকা উপার্জন করছে। কিন্তু তাদের পরিশ্রমও কিন্তু কম নয়। প্রতিদিন ১০-১৫ ঘন্টা পরিশ্রমের ফসল এটি।

কম্পিউটার: কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন ও এগুলোর আনুষাঙ্গিক পার্টস ও রিপেয়ারিং এর দোকান দিতে পারেন। আজকাল এসবের প্রচুর চাহিদা রয়েছে।

মোটর সাইকেল মেরামত: মোটর সাইকেলের সংখ্যা আজকাল আমাদের দেশে কম নয়। তাই মোটর সাইকেল মেরামতের জন্য একটা ছোট পরিসরে ঘর তুলেও অনায়াসে মাসে ৩০-৪০ হাজার টাকা উপার্জন করতে পারবেন।

মুরগির ব্যবসা: খামার থেকে ব্রয়লার মুরগি, ডিম ইত্যাদি কিনেও ব্যবসা করতে পারেন। একটু কৌশল খাটিয়ে ব্যবসা শুরু করলে মাত্র ৪০-৫০ হাজার টাকা বিনিয়োগ করে কয়েক মাসেই অনেক টাকা উপার্জন করতে পারবেন। সহজ হিসেব মুরগি প্রতি কমপক্ষে প্রায় ২০ টাকা লাভের সুযোগ রয়েছে। একটি কথা আপনার ব্যবসাকে কে কিভাবে দেখল সেটা ভাববেন না। যারা আপনার সমালোচনা করবে তারা যে মুরগি খায় না তা কিন্তু নয়।

যেকোন কাজকেই সন্মান করবেন। আপনার ব্যবসাকে কখনই ছোট মনে করবেন না। দেখুন একজন নাপিতও আজকাল একজন চাকুরিজীবীর থেকে বেশি উপার্জন করতে পারে। কিন্তু সমাজে হয়তো তার মূল্য আমরা দেই না। এইসব চিন্তা-ভাবনা থেকে বেড়িয়ে আসুন। তবেই আপনি যেকোন ব্যবসাতেই সফল হতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×