somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলায় HIV নয় ইমাম হোসেন (রাঃ) এর রক্ত! আমীন বলবেন কী?

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♣গুজব♣
কিছুদিন ধরে দেখছি ওকলোহামার ওয়ালমার্ট থেকে কলা কিনে খেয়ে কয়েকটি বাচ্চা HIV (এইডস) তে আক্রান্ত হয়েছে!

কলায় নাকি HIV পজিটিভ রক্ত ইনজেক্ট করা হয় এবং পরে সেই কলা সুস্থ মানুষ খেলে HIV আক্রান্ত হয়!

কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে অনলাইন সার্চ করলে এমন ছবি পাবেন। CNN এও এমনটি বলা হয়েছে!

CNN এর বিষয়টাও ফেইক। তবে অবিকল CNN এর লোগো ব্যবহার করে কিছু ওয়েবসাইটে নিউজটি পরিবেশন করা হচ্ছে। অবশ্য আমাদের আমজনতাকে বিশ্বাস করাতে CNN লাগে না। ফেইজবুক আর রেডিও অমুক তমুকের পেজই যথেষ্ট।

এখন আসল কথায় আসি। HIV ছড়ানোর জন্য কলা কোন মাধ্যম হতে পারে কি? উত্তর হচ্ছে না। সাধারণত বাতাসের সংস্পর্শে এবং শরীরের বাইরে থাকলে এই ভাইরাস বেশিক্ষণ বাঁচে না। এছাড়াও সামান্য ভাইরাস পেটে গেলে সেখানকার এসিড এদের কার্যকারিতা নষ্ট করে ফেলে। সহজ কথায় কলার মাধ্যমে এই ভাইরাস ছড়ানো যাবে না।

আরেকটি কথা, কলার ভিতর লাল হওয়াকে কোন কোন বিদেশী ওয়েবসাইটে ছত্রাক আক্রান্তের কথা বলা হয়েছে। আবার অনলাইনে কিছু ছবি আছে যেগুলোতে রক্ত ইনজেক্ট করার ছবি দেয়া আছে। তবে গুজবে বিশ্বাসী আমজনতার কথা ভেবে সেই ছবি দেয়া হল না।

যাইহোক, এই কলা নিয়ে এখন আমিও একটা গুজব ছড়াবো!



"এই সেই কারবালায় জন্মানো কলা। ইমাম হোসেন (রাঃ) কে যখন এজিদ বাহিনী শহীদ করে তখন থেকে আজও সেখানকার কলার ভিতর রক্ত রঞ্জিত হচ্ছে"! - কেউ আমিন না বলে যাবেন না। অবশ্য কারবালায় কলা জন্মে কিনা সেটাইতো জানি না। তাছাড়া এখানে আমিন বলবো কেন সেটাও ক্লিয়ার না। :P

এই গুজবের ধারণাটাও আবার সম্পূর্ণ আমার নিজের আবিষ্কার নয়। ধারণাটা পেয়েছি নিচের ছবিটা থেকে।



সত্যতা হচ্ছে, এটি ব্লাড উড ট্রি। গাছটি মূলত দক্ষিণ আফ্রিকার নেটিভ গাছ। আর অস্ট্রেলিয়াসহ বেশকিছু দেশে পাওয়া যায়। কারবালায় হয় কিনা জানা নাই। তবে গাছটির মাহাত্য যে এটা না সেটা জানি। আর এইসব পোলাপান কই থেকে যে এত বুজুর্গ হল?

ছবিটার আসল ব্যাখ্যাও দিলাম। পড়ে নিন আর মুসলিম হলে আমীন বলে যাবেন। :P
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৭
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×