★রমজান ও ঈদ উপলক্ষে ৬০% ছাড়! যে পণ্যের বিষয়ে বলা হল সেই পণ্য ঈদের ২-৩ মাস আগে কত দামে বিক্রি হয়েছে সেটা জানাটা কি জরুরী নয়? ৬০% ছাড় দিয়েছেন আবার দেখি নতুন করে লেভেলটাও লাগিয়েছেন অথবা পণ্যের বিক্রয়মূল্য বাড়িয়ে রেখেছেন। তাহলে আর আমাদের লাভটা কি হল?
ঈদ উপলক্ষে মূল্য হ্রাসের এমন ব্যবসায়ী সত্যিই কি পাওয়া যাবে?
★জুতা এক জোড়া কিনলে আরেক জোড়া ফ্রি! দাম কত? ৩ হাজার টাকা।
পাশের দোকানে খোঁজ নিন ঐ জুতার এক জোড়ার দাম ১৫০০ টাকা।
মোবাইল কোম্পানিও ব্যবসা করে অফার দেয়। এই অফারে আমাদের লাভ হয় না। লাভ ওদেরই হয়।
তেমনি যারা অন্যান্য ব্যবসা করে সেহেতু তারাও আমাদের সাথে ব্যাবসায়িক কৌশল প্রয়োগ করে এবং লাভটা তাদেরই হয়।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




