বিচার বহির্ভূত হত্যা বন্ধের প্রতিশ্রুতি পূরণ হয়নি
Thu, May 24th, 2012 10:18 am BdST
ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের প্রতিশ্রুতির পরও ‘এলিট’ বাহিনী র্যাবের বিচার বহির্ভূত হত্যা বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে এমন চিত্রই তুলে ধরেছে অ্যামনেস্টি।
বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে অ্যামনেস্টির ৫০তম বিশ্ব মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বিচার বহির্ভূত হত্যা বন্ধের অঙ্গীকার করলেও তা থামেনি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের বিরুদ্ধে গত বছর বিচার ছাড়াই ৫৪ জনকে হত্যার অভিযোগ এসছে। এসব ঘটনার স্বাধীন তদন্ত বা সুবিচার- কোনোটিই হয়নি।
“নারীর প্রতি সহিংসতা বন্ধে নতুন নারী নীতি কার্যকর করতে সরকার ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের ফলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতদের ন্যয়বিচার না পাওয়ার আশঙ্কা কিছুটা কমেছে, কিন্তু তা পুরোপুরি লাঘব হয়নি। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি ও স্বাভাবিক জীবনযাত্রার অধিকারও সরকার নিশ্চিত করতে পারেনি।”
অ্যামনেস্টির হিসাবে গত এক বছরে বাংলাদেশে অন্তত ৪৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর ফাঁসি কার্যকর করা হয়েছে অন্তত পাঁচ জনের।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লন্ডন প্রতিনিধি সৈয়দ নাহাস পাশাকে বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা অতি সম্প্রতিক হওয়ায় এ প্রতিবেদনে তা আসেনি। তবে তার গুম হওয়ার ঘটনায় প্রশ্ন জাগছে, এটা কি বাংলাদেশের নতুন কৌশল।
তিনি বলেন, “সরকারে যাওয়ার পর মানবাধিকার উন্নয়নের প্রতিশ্র“তির বিষয়টি তারা ভুলে যান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বলা হয়েছিল তারা ক্রসফায়ার বন্ধ করবে। কিন্তু গত বছরও অর্ধশতাধিক লোক র্যাবের হাতে নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।”
অ্যামনেস্টির হিসাবে ২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে র্যাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭০০ বিচার বহির্ভূত হত্যার অভিযোগ পাওয়া গেছে। র্যাবের হাতে নির্যাতন বা আহত হওয়ার ঘটনা ঘটেছে আরো বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, “অনেক ক্ষেত্রেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, র্যাব ধরে নিয়ে যাওয়ার পর তাদের সন্তানদের হত্যা করা হয়েছে। র্যাব যে ক্রসফায়ারের কথা বলে, সেভাবে তাদের মৃত্যু হয়নি। আর এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থ হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/জেকে/১০০১ ঘ.
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।