ওবামা মিশেলের অন্তরঙ সম্পর্ক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মানবজমিন ডেস্ক: মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার অন্তরঙ্গ সময়ের ব্যাপারে মুখ খুলেছেন। পিপলস’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মিশেল ওবামা তাদের একান্ত অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছূ আনুষ্ঠানিকতার কথাও প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে মিশেল ওবামা প্রতিরাতে স্বামী হিসেবে ওবামার কর্তব্যপরায়ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, আলাদাভাবে তারা একে অপরকে কোন সময় দেন না। তবে দৈনন্দিন বেশ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা একে অপরকে সময় দিয়ে থাকেন। পিপলস ম্যাগাজিনকে মিশেল বলেছেন, তিনি সাধারণত আর সবার চেয়ে বেশ আগেই ঘুমাতে চলে যান। এরপর ওবামা শোবার ঘরে গিয়ে লাইট বন্ধ করে স্ত্রীকে চুমো খান এবং নানা বিষয়ে কথা বলেন বলে মিশেল জানিয়েছেন। তিনি বলেছেন, রাতে শোবার ঘরে একান্ত সময় কাটানো ছাড়াও কুকুর নিয়ে হাঁটতে বের হয়ে তারা একসঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পান। মিশেল বলেছেন, তাদেরকে বেশ সময় অনুসরণ করে নিয়ম মেনে চলতে হয়। তাই সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই রাতের খাবার পর্ব শেষ করতে হয়। তিনি বলেন, প্রথম আধাঘণ্টা আমরা মেয়েদের সঙ্গে কথা বলি। এরপর মেয়েদের বিদায় জানিয়ে এক সঙ্গে কিছুটা সময় কাটাই। সাক্ষাৎকারে মিশেল ওবামা আরও বলেছেন, সাঁতারের পোশাক পরিহিত অবস্থায় তিনি কখনোই ক্যামেরাবন্দি হওয়ার আশা করেন না। তিনি বলেছেন, এটা আমার অন্যতম লক্ষ্য। আমি কখনোই সাঁতারের পোশাক পরে ক্যামেরাবন্দি হতে চাই না। তিনি আরও বলেছেন, অন্য আরও বেশ কিছু খেলাধুলার মতো সাঁতারেও তিনি খুব একটা পটু নন। তিনি বলেন, আমি ডুবে মরবো না। তবে কেউ কখনও আমাকে পুলে সাঁতার কাটা অবস্থায় দেখতে পাবে না। তবে জিম করার ক্ষেত্রে এখনও তিনি স্বামী ওবামাকে ছাড়িয়ে যেতে পারেন। তবে এখন আর তিনি কোন ধরনের খেলাধুলাতে অংশ নেন না বলে মিশেল জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, শারীরিক গঠনের বিচারে ওবামার চেয়ে তার অবস্থান এখনও বেশ ভাল রয়েছে। অবশ্য এখনও তিনি ওবামাকে বুকডন দেয়ার সংখ্যা নিয়ে ঠাট্টা করেন। তবে তারা কখনও বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন না বলে মিশেল উল্লেখ করেন। মিশেল ওবামা বলেন, জিমে শরীর চর্চা করার চেয়ে আমরা এখনও অনেকটা সময় কে কতটা শরীর চর্চা করছে সেটা নিয়ে আলোচনা করে কাটাই।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।