আজ আমার জন্ম দিন।
বরাবরের মত আজকেও দিনটা আমি খুবই নিরবে কাটাব। কোন পার্টি হবেনা ফু দিয়ে মোম নেভানো হবেনা কোন কেক কাটা হবেনা।
শুধু এইটুকু করব রাস্তার দ্বার থেকে একটা ছেলে ধরে এনে কোথায় বসে একসাথে খাব।
মেনু হতে পারে পিয়াজু ছটফটি ঝালমুরি এমনকি সিগারেট ও ।
আমি চাইনা আমর দরজার সামনে কেউ ফুল নিয়ে দাড়াক। এক হাথে গিফটের বকস আর আরেক হাতে কেক নিয়ে কেউ বলুক হ্যাপি ব্যার্থ ডে টু ইউ।
চাইনা কোন প্রি্যতম নারী মোটফোনে ক্ষুদে কোন বার্তা আমায় পাঠাক।
এভাবে আমার প্রতিটি জন্ম দিন আসুক আসতে আসতে আমার মৃত্যু দিন চলে আসুক সেদিন যদি কোন শুভাকাঙ্খী থাকে তবে বলব আমার জন্য যেন দু ফুটো চোখের জল না ফেলে।
রাস্তা থেকে কুড়িয়ে ফুল এনেও কেউ আমার কবরে দিতে পারবেনা কারন আমি আমার দেহটা কোন মেডিকেলে দান করে যাব।
আমার চোখ, কিডনী,লিভার প্রতিটি অংগ প্রতঙ্গ মানুষের উপকারে লাগুগ। আমার চোখ দিয়ে কেহ এই সুন্দর পৃথিবীর দৃশ্য দেখুক আমার জীবনের বিনিময়ে কেউ নতুন জীবন ফিরে পাক!
কবরে কীট পতঙ্গের খাবার হওয়ের চেয়ে মানুষের কল্যাণে নিজের দেহ দান হাজার গুন শ্রেয় ।
সর্বপরি আমার ভার্চূয়াল ফেন্ড ও রিয়াল ফেন্ড সবাই কে অনেক অনেক শুভেচ্ছা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


