somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হালখাতাঃ মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা

১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লজ্জা ভীষন লজ্জাঃ

আজকে আমার অনেক ছোট বেলার এক মেলার কথা মনে পড়ছে , সে মেলা বৈশাখের প্রথম দিনে হয়েছিল । সেবার আমি বাতাসা নামের মিষ্টি বস্তুটার সাথে প্রথম পরিচিত হলাম আর অবাক বিস্ময়ে মানুষের মত কথাবলা পুতুলের নাচ দেখলাম । আমি সেদিন অনেক অনেক খেলনা কিনেছিলাম , সে খেলনাগুলো হারিয়ে গেছে কিন্তু স্মৃতি সে তো চির জাজ্বল্যমান । আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই , হারিয়ে যেতে পারি ছেলেবেলায় !

রাত পোহালে ঠিক সেরকমই একটা পহেলা বৈশাখ আসছে । সময়ের পরিক্রমায় বাতাসা , পুতুল নাচ এগুলো প্রায় হারিয়ে গেছে , হারিয়ে গেছে আমার ছেলেবেলায় সে বিস্ময়টুকুও । ইট পাথরের মেকি উৎসব আমার প্রানে দোলা জাগাতে পারেনা । আমাদের উৎসবে হিন্দি কিংবা ইংরেজি গানের সাথে আমি চিৎকার দিয়ে উঠতে পারিনা । পেটের দায়ে খেটে খাওয়া দরিদ্র মানুষের নিত্য আহার এর সাথে হাজার টাকার মাছ , ঘি দিয়ে কড়কড়া ভাজা মরিচ, মিহি লবন আর পেঁয়াজ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারিনা । শুধুমাত্র একদিনের জন্য বাঙ্গালী হতে আমার খুব লজ্জা লাগে , খুব !

জানা দরকারঃ

আমাদের বাংলা তারিখ গননা শুরু হয় সূর্য উঠার সময় থেকে , রাত বারোটার পরে না কিন্তু । বাংলা সনের প্রবর্তন করেন মোঘল সম্রাট জালালউদ্দীন মোহাম্মদ আকবর । এবছর পহেলা বৈশাখের মাধ্যমে ১৪১৯ বঙ্গাব্দ সালের সূচনা হবে ।


আহা কি আনন্দ আকাশে বাতাসেঃ


আমরা জাতীয়ভাবে খুব কমই একসাথ হতে পারি । বৈশাখের প্রথম দিনে সবাই একসাথ হয়ে যাই । সবাই আনন্দ ভাগাভাগি করি । বর্তমানে ধর্মীয় , সামাজিক সংকীর্নতা ঝেড়ে ফেলে নববর্ষের এ দিনটি আমাদের সকলকে এক করে আজ জাতীয় উৎসবে পরিনত হয়েছে ।

আমরা এ দিনটিতে পুরনো দুখ-কষ্ট ভুলে যেয়ে নতুন করে জীবনকে সাজানোর শপথ করি । সকলের মঙ্গল কামনা করি । বৈশাখ প্রচন্ড গরম কিছুই আমাদের গান গাওয়া থেকে বিরত রাখতে পারে না , হই-হুল্লোড় থেকে ফেরাতে পারেনা । আমরা যারা সুরের কিছুই বুঝিনা তারাও গুন গুন করে গাইতে থাকি , এসো হে বৈশাখ......





আমাদের মাঝে নানা রকম কৃত্রিমতা ঢুকে গেলেও এ দিনটি আমাদের প্রানের উৎসব , বিশ্বে আমাদের সংস্কৃতি তুলে ধরার উৎসব । আমাদের দেশ , আমাদের সংস্কৃতি আমাদের ভাষার প্রতি আমাদের আবেগ নতুন করে জাগ্রত করে তোলার উৎসব । এ দিনটিতেই অনেক নাম না জানা পল্লীগানগুলো নগর জীবনে পরিচয় করিয়ে দেওয়া হয় । নিজের শেখড়কে নতুন করে চেনা কারনেইতো এ দিনটি এত আনন্দের , সত্যিকার ভালবাসার আনন্দ ।

একটা কথা বলতে হয় যে, দিনদিন আমরা সাবাই অন্তঃসারশুন্য হয়ে যেয়ে ভিনদেশী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাচ্ছি । এটা একটা নির্দিষ্ট দিন , এটা এক জাতির সংস্কৃতি বিশ্বব্যপী পরিচয় করিয়ে দেওয়ার দিন । নিজেদের এত সমৃদ্ধ সংস্কৃতি থাকতে অন্যেরটা কেন অনুসরন করব ?

ভাইয়ারা-আপুরা আমার আগোছালো ছোট্ট লেখায় তোমাদের সবার জন্য শুভকামনা থাকল । হালখাতায় তোমাদের পাওনা এক সমুদ্র ভালোবাসা পাঠিয়ে দিলাম । তোমরা নিয়ে নিও ।

-সিফাত
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৩
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×