একুশ মানে রক্ত দিয়ে বাংলা ভাষা পাওয়া।
একুশ মানে মনের সুখে বিজয়ের গান গাওয়া।
একুশ মানে খালি পায়ে শহিদ মিনারে যাওয়া।
একুশ মানে শহীদ মিনারে ফুলে ফুলে ছাওয়া।
একুশ মানে রক্তে ভেজা একটি শোকের দিন।
একুশ মানে শহীদদেরও রক্তে আঁকা চিন।
একুশ মানে মহান দিবস শপথ নেয়ার দিন।
বাংলা ভাষায় বলবো কথা বাজবো যত দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




