somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেনদেন

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাল একটা বিশেষ দিন-শিউলি অনেক ঘুরাঘুরি করবে,অনেক জায়গায় যেতে হবে ওকে -তাই আজ একটু আগেই ঘুমোতে যায় ও। শীত প্রায় বিদায় নিয়েছে,তবু কাঁথা গায়ে শুয়ে থাকে শিউলি, অত সহজে ঘুম আসে না। শুয়ে শুয়ে আবোল -তাবোল ভাবতে থাকে সে।কাল সে কোথায় কোথায় যাবে। প্রথমেই যাবে টিএসসি। কপোত কপোতিরা তো ওখানেই বসে থাকে, কত সেজেগুজে, সবাইকেই খুব সুন্দর লাগে ওর। পাশে সোহরোওয়ার্দী উদ্যানেও যায় অনেকে। সেদিন শেষ বিকেলে যখন ও গিয়েছিলো ওখানটায় দেখেছিলো এক যুবক চুমু খাচ্ছে পাশের মেয়েটির ঠোঁটে আর...। দেখে দাঁড়িয়ে পড়েছিলো ও,কোন এক নিষিদ্ধ আকর্ষণে চোখ ফেরাতে পারছিলো না।বাসায় এসে সেদিন অনেকক্ষন আয়না দেখেছিলো ও, দেখেছিলো কিশোরী শরীরের আকস্মিত পরিবর্তনগুলো।
লাল পাড়ের একটি হলুদ রং এর শাড়ী পরে টিএসসিতে বসে আছে শিউলি।চারদিকে অজস্র কমলা আর লাল রং -বাসন্তি রং এর শাড়ি, গাঁদা,গোলাপ আরও কত ফুল সবার হাতে হাতে শুধু শিউলির কোন কাজ নেই,কোন ব্যস্ততা নেই,ও অপেক্ষা করছে কারও জন্য। এ জায়গাটা শিউলির খুব পরিচিত। এখানকার প্রতিটি কোন,আইসক্রিম বিক্রেতা,ফুলবিক্রেতা,ঝাড়ুদার সবাই ওর খুব চেনা। এভাবে কেটে যায় বেশ কিছুক্ষন। তারপর যখন সূর্যমামা বসন্তের প্রথম সকালে কাঁচা রোদ ছড়াচ্ছে তখন শিউলি দেখতে পায় নীল পাঞ্জাবী পরনে যুবকটি এগিয়ে আসছে ওর দিকে,হাতে একগুচ্ছ লাল গোলাপ। গোলাপগুলো এগিয়ে দেয় ওর দিকে। 'গোলাপ এতো তাজা হয়! 'ফুল হাতে নিয়ে ভাবে শিউলি।কই ও তো কতো গোলাপ দেখেছে,গোলাপ তো এতো তাজা হয় না।
"কিরে শিউলি,আইজ এতো বেলা পর্যন্ত ঘুমাইলে হইবো? "মায়ের ডাকে হঠাৎ ঘুম ভাঙ্গে শিউলির। সত্যি অনেক বেলা হয়ে গেছে। মাইকে গানের সুর ভেসে আসছে, আজি এ বসন্তে কত ফুল ফোঁটে.... "
বেড়িয়ে পড়ে শিউলি, হাতে অনেকগুলো লাল গোলাপ। টিএসসি গিয়ে পৌছায়।চারপাশে অজস্র কমলা রং এর গাঁদা ফুল। কারো হাতে,কারো খোঁপায়।
নীল পাঞ্জাবী পরে বসে আছে যে ছেলেটি,তার দিকে এগিয়ে যায় ১৪ -১৫ বছরের কিশোরী শিউলি,একগুচ্ছ গোলাপ দিয়ে বলে, "কয়ডা ফুল লইবেন ভাইজান,অহনও একটাও বেচি নাই, লন না দুইডা ফুল, আফারে দিয়েন। "ছেলেটি হাত বাড়িয়ে ফুল নেয়। পাশের হলুদ শাড়ি পরিহিতা মেয়েটির দিকে তাকায় শিউলি। খুব চেনা লাগছে,কোথায় যেন দেখেছে গতকাল।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

×