somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলফি কর্নার : উড়ব আমি বাধন হারা

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফরমান আলীর মনটা খুবই খারাপ আজ। মাঝে কয়েকটা দিন শরীরটা খুব খারাপ ছিল। ডাক্তান কড়া হুশিয়ারী দিয়েছেন, বেড ছেড়ে ওঠা যাবে না। ডাক্তারের ফরমান ফরমান আলী ভালোভাবেই পালন করেছেন। কিন্তু আজ কেন জানি তার মনটা ওই চারহাত জায়গার ভেতরে টিকছিল না। তখনও ভোরের আলো পৃথিবীর বুকে এসে পৌঁছায়নি। ফরমান আলী চুপি চুপি তার বিছানা ছেড়ে উঠে পড়েন। বন্ধ দরজার ছিটকিনিটা সাবধানে খুলে বের হয়ে যান বাইরে।
ভোরের প্রকৃতিটা কেমন যেন খুব রহস্যময়। খুব বেশি মায়ায়ভরা। ফরমান আলী হাঁটতে হাঁটতে বাসার কাছাকাছি পার্কটাতে চলে আসেন। রোজ ভোর রাতের আগ আগ শহরের কাকগুলো জেগে উঠে ‘কা কা’ রেওয়াজ শুরু করে দেয়। কাকের ডাকটা কর্কশ। কিন্তু তাদের দায়িত্বটা কী মহান! ওরা জানে, সকাল বেলা এই শহরবাসী ঘুম থেকে উঠে যখন রাস্তায় বের হবে, তখন তারা কোনো দুর্গন্ধ পছন্দ করবে না। তারা চাইবে না কোনো মরা ইঁদুর তাদের চলার পথে পড়ে থাকুক। অথচ এই ময়লাগুলো তারাই সৃষ্টি করেন। উপর তলা থেকে কোনো বাছবিচার ছাড়াই নিচে ছুড়ে মারেন ময়লা ভর্তি পলিথিন ব্যাগটি। সেটা কোথায় পড়লো, কোনো পঁচা ডিম তাদেরই মতো কোনো পথচারীর মাথায় পড়লো কিনা সেটা তারা ভেবে দেখেন না। তারা ভাবেন, এটা ছুড়ে মারলে স্রেফ হাওয়া হয়ে যাবে! শহরের এই অপাংক্তেয় প্রাণীগুলো মানুষের মনোবাঞ্ছা পূরণের জন্যই বুঝি অতি ভোরে তাদের কাজ শুরু করে দেয়। বেডে শুয়ে শুয়ে ফরমান আলী রোজ শুনেন, কাকদের ভোরে ওঠার পরে তাদের কাজ করার শব্দ। আসলে তো তারা ‘কা কা’ করছে না, নিজেদের কাজের সময় তারা একে অপরকে তাড়া দিচ্ছে। তাদের ভাষাটা হয়তো আমাদের কাছে কানে এসে পৌঁছে হয়- ‘কা কা কা...’
পার্কের ভেতরে ফরমান আলীর মতো আরো গুঁটিকতক মানুষ্যকুল আছেন। কিছু কাক দূরে বসে ‘কা কা’ করছে। ফরমান আলীর বয়োবৃদ্ধ কানেও সে শব্দ এসে আঘাত করছে। মাঝে মাঝে কয়েকটা কাকের বেশধারী কোকিল কুহু কুহু করে উঠছে। এখানেও তো কাকদের সেই মহত্ব! গ্রাম থেকে কোকিল বিলুপ্ত হতে চলেছে। ফরমান আলীর মনে হয়Ñদেশে যতো কোকিল আছে তার আশিভাগই এখন শহুরে হয়ে গেছে! আসলে যতদিন এই শহরে কাক থাকবে, ততদিন তারাও টিকে থাকার সংগ্রামে লিপ্ত হবে...। কিন্তু কতদিন টিকবে তাদের সেই সংগ্রাম? তবে ফরমান আলী জানেন, যতোদিন শহুরে ডাস্টবিনগুলো ময়লার পরিপূর্ণ থাকবে, ততদিন কাকের বিলুপ্তি ঘটবে না।
ফরমান আলী গত দুইটা ঘণ্টা ধরে পার্কের আনাচে কানাচে খুঁজলেন। কিন্তু কোথাও কোনো দোয়েলের দেখা পেলেন না। অথচ এই দোয়েলই কিনা আমাদের জাতীয় পাখি। ফরমান আলীর মনে জাগে- হয়তো একদিন দোয়েলের জায়গায় অন্য কোনো পাখিকে জাতীয় পাখি বলে ঘোষণা করতে হবে। আর সেটা কাক হবার সম্ভাবনাই বেশি। কিন্তু দোয়েল কী দোষ করলো? শহুরে আ্রগাসনে সে আজ বিপন্ন। শুধু দোয়েল কেন- শালিক, শ্যামা, বুলবুলি, বউ কথা কও, ফিঙে, ঘুঘু সহ কতো কতো পাখি আজ আমাদের চোখের আড়াল হয়ে আছে। ফরমান আলী ভাবেন, আচ্ছা তারা কী স্বেচ্ছায় নির্বাসনে আছে, নাকি বিলুপ্ত হতে চলেছে? যেই চড়–ইয়ের গায়ে শহুরে অভিজাত পাখির তকমা সেটে গিয়েছিল, আজ তারই বা সেই দাপট কোথায়?
বাসায় ফিরে আনমনে সদ্য হকারের দিয়ে যাওয়া পত্রিকাটি হাতে নেন তিনি। একটা দৃশ্য দেখে চোখের পানি আটকে রাখতে পারেন না। কয়েকদিন আগে শিলাঝড়ে একটি পাখি অভয়াশ্রমের কয়েক হাজার পাখি মারা গেছে। ছবিতে দেখা যাচ্ছে- সবগুলো পাখি মরে নিচে পড়ে আছে। প্রকৃতি না হয় মাঝে মাঝে এমন নিষ্ঠুর আচরণ করে ফেলে, কিন্তু মানুষ? রোজ তো মানুষের হাতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাজারো পাখি নির্মমতার শিকার হয়ে চলেছে। শহুরে আগ্রাসন, অপরিকল্পিতভাবে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বন উজার আর পাখি চোরা শিকারীদের দ্বারা পাখিরা মুক্ত আকাশে উড়ে বেড়াবার অধিকার হারাচ্ছে। যেই পরিমাণ পাখি মারা গেল, তার চেয়ে বেশি পাখি ‘পাখি ব্যবসায়ীদের’ জিম্মায় আটকে আছে। ওরা কি কখনো উড়ার স্বাধ পাবে?
উত্তরটা ফরমান আলীর জানা নেই।

http://epaper.ittefaq.com.bd/#
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×