নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০০৮-০৯ ব্যাচের ছাত্রছাত্রীদের নবীনবরণ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেরস ড. সঞ্জয় কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান, নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এবং সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম উপস্থিত ছিলেন।
স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পুরাতন ও নতুন ব্যাচের ছাত্রছাত্রীগণ বক্তৃতা করেন। প্রধান অতিথি নবীন ছাত্রছাত্রীদের নোবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং তাদেরকে ভালো, সৎ, যোগ্য ও সর্বোপরি দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাবলী সমাধানের বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং এ বিশ্ববিদ্যালয়কে একটি রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতি নবীন ছাত্রছাত্রীদেরকে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন অচিরেই বিশ্ববিদ্যালয়ের সমস্যাবলী সমাধান করা যাবে এবং এ বিশ্ববিদ্যালয় একটি রাজনীতিমুক্ত একটি বিশ্ববিদ্যালয়রূপে আত্মপ্রকাশ করবে।
পুরাতনদের মধ্য থেকে অমিতাভ রায়, শাহরিয়ার শাওন এবং শোভন ভট্টচার্য নবীনদের স্বাগত জানিয়ে এবং নবীনদের পক্ষ থেকে নবীন ছাত্র বাহারুল হক পল্লব আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন।
অনুষ্ঠান শেষে নতুন ও পুরাতন ব্যাচের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।