somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবি অধ্যাপক ড. আবুল খায়েরের কালজয়ী আবিষ্কার

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল খায়ের দীর্ঘ পনের বছর গবেষণা শেষে ‘রিঅ্যাকশন ডিফিউজার’ নামক একটি যন্ত্র উদ্ভাবন করেছেন যা ব্যবহার করে তিনি জলীয় দ্রবণে ইলেকট্রোলাইট যৌগের ‘ডিফিউসন সূত্র’ আবিষ্কার করেন। এ পদ্ধতিতে জলীয় দ্রবণে যৌগের কম্পজিশন, মোলার ভর, ঘনত্ব, অ্যামোনিয়াম আয়নের বিয়োজণাঙ্ক প্রভৃতি নির্ণয় করা যাবে। ক্রিস্টাল রূপে যৌগ প্রস্তুত করণ এবং আইসোটোপ পৃথকীকরণ হবে ডিফিউজিমেট্রিক পদ্ধতির বিশেষ প্রয়োগ।

ইতোমধ্যে তাঁদের উদ্ভাবন ও আবিষ্কার বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক বিভাগের রেজিস্ট্রেশন পেয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০০৯ রসায়ন বিভাগের চেয়ারপার্সন ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. তাজমেরী ইসলামের সভাপতিত্বে ঢাকাবিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়, এতে বক্তৃতা করেন অধ্যাপক ড. আবুল খায়ের। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের সেন্টার অব এক্সেলেন্স-এর পরিচালক ও বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহিবুর রহমান, রসায়ন বিভাগের প্রবীন অধ্যাপক ড. আবু জাফর মাহমুদ, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বহু শিক্ষক ও ছাত্রছাত্রী।

ডিফিউসন একটি ভৌত প্রক্রিয়া। একটি সুগন্ধি দ্রব্য একটি কক্ষের এক জায়গায় রেখে দিলে তা কিছুক্ষণের মধ্যে যে প্রক্রিয়ায় সারা কক্ষে ছড়িয়ে পড়ে তার নাম ডিফিউসন। এ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেক যৌগের একটি গতিবেগ থাকে। ডিফিউসন প্রক্রিয়া কিডনি ডায়ালাইসিসের মূল ভিত্তি। রিঅ্যাকশন ডিফিউজারের অভ্যন্তরে বিপরীত দিক থেকে আগত দুটি ইলেকট্রোলাইটের মধ্যে জ্ঞাত বিক্রিয়া ঘটিয়ে তাদের আপেক্ষিক ডিফিউসন বেগ মাপা হয়। বিক্রিয়ার লক্ষ্য অনুসারে ইলেকট্রোলাইটদ্বয়ের একটি ‘কনজেনাস’ এবং অন্যটি ‘সিনজেনাস’ বিকারক নামে নামকরণ করা হয়েছে।

ডিফিউসন সূত্রের বিষয়বস্তু, “জলীয় দ্রবণে ইলেকট্রোলাইট যৌগের ডিফিউসনের আপেক্ষিক গতিবেগ তার আণবিক ওজনের বর্গমূলের সমানুপাতিক”। রসায়ন, হাইড্রোজিওলজি, বায়োমেডিক্যাল ইনজিনিয়ারিং প্রভৃতি ক্ষেত্রে রিঅ্যাকশন ডিফিউজার ব্যবহৃত হবে। নূতন যন্ত্র ব্যবহারে পরিচালিত সকল বৈজ্ঞানিক পরীক্ষা ‘ডিফিউজিমেট্রিক পদ্ধতি’ নামে পরিচিত হবে।

রিঅ্যাকশন ডিফিউজার দ্বারা অধ্যাপক খায়ের ঊনবিংশ শতাব্দীর ক্লাসিক্যাল বিজ্ঞানী যেমন ফিক এবং আরেনিয়াস এর চিরায়ত তত্ত্বের বিষয়বস্তু এবং জলীয় দ্রবণে ধনাত্মক আয়নের গতিবেগের উপর তার চার্জ-সাইজ অনুপাতের প্রভাব অতীতের সকল পদ্ধতির চেয়ে চমৎকার রূপে প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। বায়ো-এলিমেন্ট হিসেবে জিঙ্কের ফিটনেসের অনেক কারণ ইতোমধ্যে সনাক্ত করা হয়েছে; কিন্তু জিঙ্ক আয়নের অতি বেশি আপেক্ষিক গতিবেগ যে তাদের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ তা ডিফিউজিমেট্রিক পদ্ধতি কেবলই প্রতিষ্ঠিত করতে সক্ষম হল।

সকল জিঙ্ক আকরিকে ক্যাডমিয়াম উপস্থিত থাকে, এ তথ্য অতি পুরাতন। জিঙ্ক এবং ক্যাডমিয়াম আয়নদ্বয়ের সমকক্ষ আপেক্ষিক ডিফিউসনের কারণেই যে এমনটি হয়ে থাকে তা কেবলমাত্র বর্তমান গবেষণায় নির্দ্বিধায় প্রমাণিত হয়েছে।

অধ্যাপক আবুল খায়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. জি এম গোলজার হোসেন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান এম সাইফুল আলম এ কাজের সহ-আবিষ্কর্তা। ডিফিউজিমেট্রিক পদ্ধতির কর্মপরিধি সীমাহীন, কাজে অগ্রগতি চলমান আছে। রসায়ন বিজ্ঞানে একটি নতুন যুগের সূচনা হল।

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫১
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×