বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপসম্পাদক আহমেদ ফারুক হাসানের মৃত্যুর খবরে নোয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল্যাহ কামরুল, সাধারন সম্পাদক মিজানুর রহমান,সহসভাপতি এমজি বাবর, যুগ্ম সম্পাদক আনোয়ারুল করিম মানিক, কোষাধ্যক প্রদীপ কুমার সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন,সদস্য গিয়াস উদ্দিন ফরহাদ, এটিএস দ্বীন মোহাম্মদ, আশরাফ ছিদ্দীকি বাবু, এম এস জামাল, আজাদ ভূঁইয়া, মাসুদ পারভেজ ও রুদ্র মাসুদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




