ফিরব না বলে গিয়েছি সৈকতে
এতো বৃহৎ সমুদ্র, মুগ্ধ প্রভাতে।
এসেছি ফিরে রাখেনি কোনোভাবে ধরে
এখনও মন চায় দেখতে তারে।
পারি না পারি না যেতে
কত জনে মগ্ন তাতে মাতে।
অনেক দূরে যাবার আমার সক্ষমতা
হয়নি আদৌ; শুনি নিত্য যা-তা।
আমার মন এখন খুব তিক্ত
হতে চায়, ঘুরতে চাই মুক্ত।
৩১-১০-২০২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



