আমিও বানানে ভুল করি...
কারো সাথে পরামর্শ করতে পারি না!
কারণ আমার কেউ নেই
আমি নিজে নিজে চেষ্টা করি!
আর ভুল করে লজ্জায় মরি...
অনেকে মনে মনে আমার ভুল ধরে।
সংশোধন করে দেয় না
আমি বহু কিছু করি- বুঝে না...!
বাংলা ভাষা এমনি এমনি শিখেছি
শুদ্ধ উচ্চরণ বলতে না পারছি...
আমি সঠিক শুনি না
তাই কাউকে বুঝাতে পারি না।
আমার দেশ অথবা আমার মা
কাঙ্গাল-বাঙ্গাল এটাই তার উপমা।
আমার কাজ মিলে, পেটে-ভাতে
কার কী আসে যায় তাতে?
থাকতে থাকতে শিখবে
কেউ শেখাবে না...
আমরা স্বাধীন হয়েছি একাত্তরে
আমরা আমরাই মারি-মরে...
16/11/2022
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


