চুপ একদম চুপ
কথা কম বলবি চুপ!
নিশ্চুপ তবুও বলে চুপ
বিপদে নাই হেল্প, থাকি চুপ!
আর আমাকে জ্ঞান দিবিনা
বুঝলি চুপ থাকবি একদম চুপ!
নিশ্চুপ নাহলে জ্বালাবো ধুপ
কথা বলবি না, একদম বলবি না!
তোরা কামাই কর টাকা
আমি থাকবো উত্তরা, ঢাকা!
তোরা যদি পাকা হস
আমি হবো তোদের বস!
কী করেছি তোদের ক্ষতি
ফাঁকা হৃদয়, শিক্ষা ছাড়া মতি!
পন্ডিত হবি না, না শিখে
দেখ্ কারা মনে ছবি রাখে!
জীবনে একটা বই কিনে পড়েনি
বিদ্যা-জগত নিয়ে একটুও ভাবেনি!
টাকা চিনে সব পেয়ে গেছে
আসলে দেখ্ চেয়ে, তোর কী আছে?
০৩-০১-২০২৩
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




